IND vs ENG

ধ্রুব জুরেলের লড়াকু ইনিংসে ম্যাচে ফিরল ভারত, তবু এগিয়ে ইংল্যান্ড

বাইশ গজে ধ্রুব জুরেলের দাপট।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১১:৫৫

options
link
ধ্রুব জুরেলের লড়াকু ইনিংসে ম্যাচে ফিরল ভারত, তবু এগিয়ে ইংল্যান্ড
বাইশ গজের ভারতের পরিত্রাতা ধ্রুব জুরেল। ছবি: X হ্যান্ডেল

ইংল্যান্ড, প্রথম ইনিংস: ৩৫৩ (জো রুট ১২২*, বেন ফোকস ৪৭, আকাশ দীপ ৩/৮৩, জাদেজা ৪/৬৭)
ভারত: ৩০৭ (ধ্রুব জুরেল ৯০*, জয়সওয়াল ৭৩, শুভমান গিল ৩৮, বশির ৫/১১৯, হার্টলি ৩/৬৮)
ভারত ৪৬ রানে পিছিয়ে। 

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  একটা সময় মনে হচ্ছিল ইংল্যান্ডের লিড প্রায় ১৫০ রানের কাছাকাছি হবে। তবে তফাত গড়ে দিলেন ধ্রুব জুরেল। রাঁচি টেস্টের প্রথম ইনিংসে তাঁর ব্যাট থেকে এল লড়াকু ৯০ রান। লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমে কুলদীপ যাদব করলেন ২৮ রান। ফলে ৩০৭ রানে শেষ হয়ে গেল টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস। এদিকে জো রুটের অপরাজিত ১২২ রানের সৌজন্যে ইংল্যান্ড তুলেছিল ৩৫৩ রান। ফলে বেন স্টোকসের দল ৪৬ রানে এগিয়ে রইল। অফ স্পিনার শোয়েব বশির নিলেন ১১৯ রানে ৫ উইকেট। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২১৯ রানে ৭ উইকেট নিয়ে তৃতীয় দিন মাঠে নামেন ধ্রুব ও কুলদীপ। রাজকোট টেস্টের প্রথম ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিল লড়াকু ৪৬ রান। তবে এবার আর হাফ সেঞ্চুরি মাঠে ফেলে আসেননি। বরং প্রবল চাপের মুখেও বুক চিতিয়ে ব্যাট করলেন ২১ বছরের তরুণ। একইসঙ্গে কৃতিত্ব দিতে হবে কুলদীপকেও। তাঁর ১৩১ বল খেলে ২৮ রান করে আউট হন কুলদীপ। ধ্রুবের ব্যাট থেকে এল ৯০ রানের ইনিংস। ৬টি চার এবং ৪টি ছয় মারলেন তরুণ উইকেটকিপার।

Advertisement

[আরও পড়ুন: একটা সময় খেলা ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন! কেন এমন মন্তব্য করলেন অর্জুন জয়ী ঐহিকা?]

কুলদীপ আউট হওয়ার পর ধ্রুবকে সঙ্গ দিলেন আকাশ দীপ। মাত্র ৯ রান করলেও আকাশ খেলে দেন ২৯টি বল। ফলে নবম উইকেটে উঠে যায় মূল্যবান ৪০ রান। ভারতের শেষ দিকের ব্যাটারদের লড়াই দ্বিতীয় ইনিংসে আত্মবিশ্বাসী করতে পারে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল।

[আরও পড়ুন: সোশাল মিডিয়ায় ভিডিও দেখে সন্ধান পান বেন স্টোকস, রাঁচিতে ভারতের ত্রাস সেই বশির]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.