অবশেষে মিটল টিম ইন্ডিয়ার জার্সি সমস্যা। এশিয়ান গেমস শ্রেয়স আইয়ারদের জার্সি নাকি সাইজে ছোট এসেছিল। তবে সেই সমস্যা মিটেছে বলে জানা গিয়েছে। এশিয়াডের আগে জাপানের বিরুদ্ধে ঐতিহাসিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। সেখানে অবশ্য বিসিসিআইয়ের চেনা জার্সি পরেই নামবেন বৈভব সূর্যবংশীরা। অথচ তার কদিন পরই অলিম্পিক সংস্থার জার্সি পরে এশিয়াড খেলবে। কেন দুই ম্যাচে দুই আলাদা জার্সি?
আরও পড়ুন:
ক্রিকেটের আন্তর্জাতিক সূচিতে ভারতীয় দল বিসিসিআইয়ের প্রতিনিধিত্ব করে। তাই আইসিসি প্রতিযোগিতা বা দ্বিপাক্ষিক সিরিজে ক্রিকেটারদের পোশাকে থাকে বিসিসিআই নির্ধারিত কিট। কিন্তু এশিয়ান গেমসের ক্ষেত্রে ছবিটা আলাদা। এখানে ক্রিকেটাররা বিসিসিআইয়ের প্রতিনিধি নয়, গোটা ভারতীয় কন্টিনজেন্টের অংশ। সেই কারণে অলিম্পিক সংস্থা বা আইওএ-র নির্বাচিত ‘টিম ইন্ডিয়া’র পরিচয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে জার্সি পরতে হয়।
এশিয়াড শুরুর আগে ২২ সেপ্টেম্বর জাপানের বিরুদ্ধে একটি ঐতিহাসিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বর্ষপূর্তি সেলিব্রেট করতে আয়োজিত হবে এই ম্যাচ। সেখানে চেনা জার্সি পরেই নামবে টিম ইন্ডিয়া। ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের এক কর্তা জানিয়েছেন, “এশিয়ান গেমসের জার্সি সমস্যা মিটে গিয়েছে। সেই জার্সি তারা পেয়েও গিয়েছেন। জাপানের বিরুদ্ধে বিসিসিআইয়ের জার্সি পরেই নামবে।”
কেন? ওই কর্তা জানিয়েছেন, “জাপানের ম্যাচটা এশিয়ান গেমসের অংশ নয়। এটা প্রীতিম্যাচ।” তিনি আরও বলেন, “এশিয়াডের জার্সির সাইজ নিয়ে একটা সমস্যা হয়েছিল। সেটা মিটে গিয়েছে। সেই জার্সি পরে বাকি টুর্নামেন্ট খেলবে।” এশিয়ান গেমসে ভারতের প্রথম ম্যাচ ২৮ সেপ্টেম্বর। অর্থাৎ একসপ্তাহের মধ্যে দু’টি জার্সি পরে খেলবে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জমি, সম্পত্তি লিখিয়ে বাবাকেই চড়-লাথি! শ্বশুরবাড়িতে রেখে খেতে না দিয়ে নৃশংস ‘অত্যাচার’ মেয়ের
-
‘ভাঁড়ের দল, থার্ড ক্লাস’, ভরা মঞ্চে মোদিকে নিয়ে রসিকতা করায় রাহুলকে তুলোধোনা বিজেপির
-
করম পরবে ‘কল্পতরু’ মুখ্যমন্ত্রী! পুরুলিয়া থেকে কুড়মালি ভাষা নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
-
মা-বাবার সুরক্ষার স্বার্থে পরিবারে নতুন সদস্য, কত লাখি গাড়ি উপহার দেবের?
-
বয়সকালে হাড় ভাঙার ঝুঁকি কতটা? কলকাতা মেডিক্যালে জানা যাবে বিনামূল্যেই