রবিবাসরীয় সন্ধ্যায় ভারত-পাকিস্তান মহারণ। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হতে চলেছে যুযুধান দুই প্রতিপক্ষ। তার আগে মরণবাঁচন ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাল ভারতের মেয়েরা। ব্যাংককে চলছে মহিলাদের রাইজিং স্টারসের এশিয়া কাপ। সেখানে ৫৯ বল বাকি থাকতে রাধা যাদবের নেতৃত্বে ভারতীয় ‘এ’ দল ৮ উইকেটে হারাল পাকিস্তানকে।
আরও পড়ুন:
টেরডথাই ক্রিকেট গ্রাউন্ডে ভারতের সামনে একেবারেই কল্কে পায়নি পাকিস্তান। প্রথমে ব্যাটিং করতে নেমে পাকিস্তানের মহিলা দল গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে। শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে পাক দল। সায়মা ঠাকুর, জিনতিমনি কলিতাদের বল সামলাতে হিমশিম অবস্থা হয়। প্রথম ওভারেই ইউসরা আমির (১) বোল্ড করেন সায়মা। সেই শুরু। তারপর আর মাথা তুলে দাঁড়াতে পারেননি পাকিস্তানি ব্যাটাররা।
শাওয়াল জুলফিকার (২৩), গুল রুখ (২১) এবং আনোশা নাসির (১৭) ছাড়া বাকি পাকিস্তানি ব্যাটারদের রান পাশাপাশি রাখলে মোবাইল নম্বরের মতো মনে হবে। ভারতের হয়ে সাইমা ২, প্রেমা রাওয়াত ২, রাধা যাদব ২টি করে উইকেট নেন। জিনতিমনি, মিনু মানির শিকার ১টি করে উইকেট।
জবাবে প্রথম বলেই হুমাইরা কাজীর (০) উইকেট হারালেও ম্যাচে ফিরে আসতে বেশি সময় নেয়নি ভারত। দ্বিতীয় উইকেটে অনুষ্কা শর্মাকে সঙ্গে নিয়ে দীনেশ বৃন্দা ৭৯ রানের জুটি গড়েন। ২৪ রানে অনুষ্কা ফিরে গেলেও ভারতের জয় আটকায়নি। মাত্র ১০.১ ওভারে জয়ের রান তুলে নেয় মহিলাদের ভারতীয় ‘এ’ দল। ২৯ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন বৃন্দা। তেজল হাসাবনিসের সংগ্রহ ১২।
প্রথম ম্যাচে আরব আমিরশাহীর কাছে পরাস্ত হয়েছিল ভারত। সেই কারণে পাকিস্তানের বিরুদ্ধে জিততেই হত ভারতকে। মরণবাঁচন সেই ম্য়াচে পাকিস্তানকে গোহারান হারিয়ে অনবদ্য কামব্যাক করেছে ভারতীয় দল। ২ ম্য়াচে ৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে দ্বিতীয়স্থানে ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবেন রাধা যাদবরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?