মাঠ থেকে চুরি হয়ে গেল ব্যাট। মহা সমস্যায় ভারতীয় ক্রিকেটার। তিনটি ব্যাটের দাম অন্তত দেড় লক্ষ টাকা তো হবেই। চুরি যাওয়া ব্যাট ফেরাতে অভিনব পদক্ষেপ। পুলিশে অভিযোগ নয়। একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দ্বারস্থ হতে চান দীপক চাহার (Deepak Chahar)। ইনস্টাগ্রামে ভিডিও করে চোরকে ‘শাসানি’ মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটারের।
আরও পড়ুন:
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেন দীপক। সেখানে তিনি জানান, আগ্রায় অনুশীলন চলাকালীন তাঁর তিনটি ব্যাট চুরি হয়ে গিয়েছে। যার মোট দাম প্রায় দেড় লক্ষ টাকা। এবার কী করণীয়? চাহার ভিডিওয় বলছেন, “যে ব্যাটগুলো চুরি করেছে, তারা কী করবে? হয় বাড়িতে টেনিস বলে খেলবে, নাহলে বেচে দেবে। আরে, আমার কাছেই টাকা চাইতে পারত। দিয়ে দিতাম। তিনটে ব্যাটই খুব ভালো ছিল। যে চুরি করেছে, সে হয়তো নিজেও জানে না তিনটে ব্যাটের দাম কত।”
চাহার এরপর মজা করে বলেন, “আমার কাছে এখন কয়েকটা রাস্তা আছে। হয় আমি পুলিশে অভিযোগ জানাব। নয়তো মুখ্যমন্ত্রী যোগীজি বা প্রধানমন্ত্রী মোদিজির কাছে যাব। আর নাহলে সোজা ভগবানের কাছে প্রার্থনা করব। যেই চুরি করুক, আমাকে ব্যাট দিয়ে দাও। আমি টাকা দিয়ে দেব। আরেকটা কাজ করা যায়। আমি ব্যাট প্রস্তুতকারক সংস্থাকে বলব, ২-৩টে ব্যাট দেওয়ার জন্য।”
View this post on Instagram
অভিনব উপায়ে চুরির সমাধান চাওয়ায় চাহারের ভিডিও ভাইরাল। উল্লেখ্য, চাহার ভারতের হয়ে ১৩টি ওডিআই এবং ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, যেখানে যথাক্রমে ১৬ ও ৩১টি উইকেট নিয়েছেন। ২০২২ সালের ডিসেম্বরে শেষ ওয়ানডে ও ২০২৩ সালের ডিসেম্বরে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আইপিএলে দীর্ঘদিন চেন্নাই সুপার কিংসে খেলার পর এখন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হিরো মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল
-
‘১৫ দিনের মধ্যে ফিরে আসুন’, দল ভাঙার পরও ‘গদ্দার’দের জন্য দরজা খোলা মমতার!
-
টিম ইন্ডিয়ায় ব্রাত্য! এবার অন্য ভারতীয় দলে এন্ট্রি ভুবনেশ্বরের, এই টুর্নামেন্টে দেবেন নেতৃত্ব