সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আঙুলে চোট পেয়ে গোটা আইপিএল থেকেই ছিটকে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল। এমনিতেও ফর্মে ছিলেন না এই অজি তারকা। ফর্মে ফেরার চেষ্টা চালাচ্ছিলেন। আপাতত তাঁকে এভাবেই একটা হতাশাজনক মরশুম শেষ করতে হবে।
সিএসকে ম্যাচে টসের সময় পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার ম্যাক্সওয়েলের চোটের খবর নিশ্চিত করেন। তাঁর জায়গায় কাকে দলে নেওয়া হবে, তা এখনও ঠিক হয়নি। শ্রেয়স বলেন, “এটা আমাদের কাছে খুবই দুর্ভাগ্যজনক যে, ম্যাক্সওয়েলের আঙুলে চোট লেগেছে। এখনও পর্যন্ত ওর বদলির ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।”
চলতি আইপিএলে ব্যাট হাতে একেবারেই চেনা ছন্দে দেখা যায়নি তাঁকে। অস্ট্রেলিয়ান এই তারকা ৭ ম্যাচে মাত্র ৪৮ রান করেছেন। ব্যাটিং গড় ৮। স্ট্রাইক রেট ৯৭.৯৫। মিডল ওভারেও তাঁর ব্যাটিং কোনও কাজে লাগেনি পাঞ্জাবের। যদিও বল হাতে তুলনামূলক সফল হয়েছেন তিনি। ৭ ম্যাচে পেয়েছেন মাত্র ৪টি উইকেট পেলেও ওভার পিছু দিয়েছেন ৮.৪৬। গড় ২৭.৫৫।
বিশেষজ্ঞরা বলছেন, চিপকের মতো স্পিন-বান্ধব উইকেটে ম্যাক্সওয়েল থাকলে অনেকটাই সুবিধা পেত পাঞ্জাব। ম্যাক্সওয়েলের চোট কি পাঞ্জাব কিংসের কাছে কি শাপে বর হবে? উত্তরটা সময়ই বলবে। প্রসঙ্গত, এর আগে বাঁ-পায়ের চোট পেয়ে পঞ্জাব দল থেকে ছিটকে গিয়েছিলেন লকি ফার্গুসন। তাঁর জায়গায় পাঞ্জাব দলে এসেছেন আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই।
সর্বশেষ খবর
-
‘মরক্কো বিশ্বজয়ের দাবিদার’, ছাত্র হাকিমিদের দাপুটে ফুটবলে গর্বিত গুরু করিম বেঞ্চারিফা
-
দৈনিক প্রায় লাখ টাকার তোলাবাজি! নাগালে পেয়েই তৃণমূল নেতাকে ‘ডিম থেরাপি’, জুটল গণধোলাই
-
খুনের চেষ্টা-সহ একাধিক ধারা, মোথাবাড়ি মামলায় ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট এনআইএ-র
-
মোদির আমেরিকা সফরের পরেই ভারতে আসবেন ট্রাম্প! জানালেন মার্কিন রাষ্ট্রদূত গোর
-
হার্ট অ্যাটাকের পর ২৭ কেজি ওজন কমালেন অনুরাগ কাশ্যপ, কেন ক্র্যাশ ডায়েট নিয়ে সতর্ক করছেন চিকিৎসকেরা?