সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনওরকম জাঁকজমক নয়, চিয়ারলিডারদের নাচ নয়, ওভারের মাঝে ডিজে নয়, শুধুই ক্রিকেট। পহেলগাঁও হামলা এবং ভারত-পাক টানাপোড়েনের প্রেক্ষিতে আইপিএলের দ্বিতীয় পর্ব সম্ভবত জাঁকজমকহীন করতে চলেছে বিসিসিআই। সুনীল গাভাসকর বোর্ডের কাছে যে অনুরোধ করেছেন, সেই অনুরোধ রাখার পথে ভারতীয় বোর্ড।
প্রায় ৯ দিন বন্ধ থেকে ১৭ মে থেকে শুরু হতে চলেছে আইপিএল। তার প্রস্তুতি শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তৈরি বিসিসিআইও। কিন্তু দ্বিতীয় দফার আইপিএলে বেশ কিছু পরিবর্তন চান গাভাসকর। তাঁর বক্তব্য, “আমি চাই, সাম্প্রতিক সময়ে যা ঘটেছে এবং বহু মানুষের মৃত্যু ঘটেছে, তাতে আইপিএলে কোনও গান না বাজুক। ওভারের মাঝখানে ডিজে’দের ওই উল্লাস বন্ধ হোক। খেলা চলুক খেলার মতো। দর্শকরা আসুক। কিন্তু শুধু ক্রিকেটটাই থাকুক। চিয়ারলিডারদের নাচ যেন না থাকে। বহু মানুষের আবেগকে এভাবেই সম্মান জানানো হোক।”
শোনা যাচ্ছে, গাভাসকর এই আর্জি জানানোর আগেই আইপিএলের দ্বিতীয় পর্বটা জাঁকজমকহীন করার কথা ভাবছিল বিসিসিআই। বোর্ড মনে করছে, দেশের বর্তমান পরিস্থিতিতে আইপিএলে বিশেষ জাঁকজমক না করাই ভালো। সেক্ষেত্রে হয়তো গাভাসকরের দাবি মতোই চিয়ারলিডার এবং ডিজে বাদ দিয়ে আইপিএলের দ্বিতীয় পর্বের আয়োজন হতে পারে। বোর্ডের কর্তারা চাইছেন, কোনওভাবে আইপিএলের বাকি অংশটা শেষ করতে।
এদিকে টুর্নামেন্টের বাকি অংশের জন্য নিয়ম বদলেছে বোর্ড। শনিবার থেকে আবার শুরু হবে আইপিএল। লিগ পর্বে বাকি রয়েছে ১৩টি ম্যাচ। সেইসঙ্গে রয়েছে প্লে-অফ। টুর্নামেন্টের বাকি অংশের জন্য অনেক বিদেশি ভারতে ফিরতে চাইছেন না। তাঁদের পরিবর্ত হিসাবে ক্রিকেটার সই করানোর সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে এখন সই করানো ক্রিকেটারদের পরের মরশুমে পাবে না তারা।
সর্বশেষ খবর
-
বোমা মেরে ওড়ানো হবে দিল্লি হাই কোর্ট! স্বাধীনতা দিবসের প্রাক্কালে হুমকি ই-মেলে চাঞ্চল্য
-
সাভারকরকে ‘ব্রিটিশদের সাহায্যকারী’ বলেও ছাড়! রাহুলের বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টের
-
কী হয়েছিল শ্মশানে? নির্মলের গ্রেপ্তারির পরই খড়দহ থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার
-
কোচের চেয়েও ‘বড়’ পদে লক্ষ্মণ! নতুন ভূমিকায় কী কী দায়িত্বে প্রাক্তন ক্রিকেটার?
-
‘ক্ষমার অযোগ্য কথা বলেছেন’, নেতাজি ইস্যুতে অনন্তকে আইন মনে করিয়ে কড়া বার্তা শুভেন্দুর