Abhishek Sharma

‘এবার বাবার দিকেও ক্যামেরা তাক করা হোক’, সেঞ্চুরি হাঁকিয়ে কেন এমন বললেন অভিষেক?

দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে অভিষেক শর্মার মুখে তাঁর বাবার কথাই। তিনি জানান, অনূর্ধ্ব-১২ পর্যায় থেকে আজ পর্যন্ত তাঁর বাবা রাজকুমার শর্মা বিশেষ একটি রুটিন মেনে চলছেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ১২:৩৫

options
link
‘এবার বাবার দিকেও ক্যামেরা তাক করা হোক’, সেঞ্চুরি হাঁকিয়ে কেন এমন বললেন অভিষেক?
ফাইল ছবি।

‘শর্মাজি কা বেটা’। যেদিন খেলেন, প্রতিপক্ষ বোলাররাও যেন নিছকই দর্শক হয়ে যান তাঁর ব্যাটিং শো দেখতে। নীতীশ রানাকে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করার পর কিছুক্ষণের জন্য স্থির দাঁড়িয়ে রইলেন তিনি। এরপরই দেখা গেল তাঁর পরিচিত সেলিব্রেশন। মাঠের ক্যামেরায় বারবার ভেসে উঠছিল গ্যালারির সেই মুহূর্ত। আবেগে ভেসে যেতে দেখা গেল অভিষেকের (Abhishek Sharma) বাবা রাজকুমার শর্মাকে। হয়তো ছেলের অসাধারণ কীর্তিতে তিনি তখন আবেগে আপ্লুত হয়ে পড়েছিলেন। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে অভিষেক শর্মার মুখে তাঁর বাবার কথাই।

Advertisement

তিনি জানান, অনূর্ধ্ব-১২ পর্যায় থেকে আজ পর্যন্ত তাঁর বাবা রাজকুমার শর্মা বিশেষ একটি রুটিন মেনে চলছেন। অভিষেক বলেন, “সত্যি বলতে কী, এটা কীভাবে হয় জানি না! কিন্তু অনূর্ধ্ব-১২’র দিন থেকেই আমার বাবা সবসময় সাইট স্ক্রিনের ঠিক পাশে বসে সেখান থেকেই পরামর্শ দিয়ে এসেছেন। হায়দরাবাদেও তার ব্যতিক্রম হয়নি। একই জায়গায় বসেছিলেন তিনি। আমি যখন নন স্ট্রাইকার এন্ডে থাকি, তখনও গ্যালারি থেকেই উনি আমাকে কোন শট কীভাবে খেলতে হবে, সেই পরামর্শ দিয়ে থাকেন।” তাঁর সংযোজন, “একই ধারা এখনও বজায় রয়েছে। আমি চাই, পরের বার যেন একটি ক্যামেরা আমার বাবার দিকে তাক করা হয়। যাতে ব্যাট করতে করতে আমি তাঁর প্রতিক্রিয়াগুলোও দেখতে পাই।”

Advertisement

তিনি আরও বলেন, “অরেঞ্জ আর্মির সামনে পারফর্ম করতে ভালোই লাগে। এই মাঠ (হায়দরাবাদ) যে আমার কতটা প্রিয়, তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। ঠিক করেছিলাম পাওয়ার প্লে’টা পুরোমাত্রায় কাজে লাগাব। কিন্তু উইকেট একটু স্লো ছিল। পরিকল্পনা কিছুটা বদলাতে হয়।” ২৫ বলে তিনি পৌঁছে যান হাফসেঞ্চুরিতে। পরবর্তী ২২ বলে আরও একটি পঞ্চাশ। সব মিলিয়ে মাত্র ৪৭ বলে শতরান করলেন তিনি। সেঞ্চুরি তিনি উৎসর্গ করলেন বোন কোমল শর্মাকে। অসুস্থতার কারণে ম্যাচে উপস্থিত থাকতে পারেননি তিনি। অভিষেক বলেন, “আমার বোন আজ আসতে পারেনি। ওর সংক্রমণ হয়েছে। এই ইনিংসটা ওর জন্যও।”

Advertisement

আইপিএলে এটা অভিষেকের দ্বিতীয় সেঞ্চুরি। সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে এটি ৯ নম্বর সেঞ্চুরি অভিষেকের। ভারতীয়দের মধ্যে সেঞ্চুরির সংখ্যায় যুগ্মভাবে তিনিই সবার উপরে। তাঁর সঙ্গে রয়েছেন বিরাট কোহলি। প্রথম শ্রেণির এবং ঘরোয়া ক্রিকেট মিলে বিরাটেরও সেঞ্চুরি সংখ্যা ৯। মাত্র ২৫ বছর বয়সেই অভিষেক কোহলিকে ছুঁয়ে ফেলেছেন। তাছাড়াও ইনিংসের পর টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৫০টি ছক্কা হাঁকানোর মাইলফলকও ছুঁয়ে ফেলেছেন অভিষেক। এখানেই শেষ নয়, ইনিংসে ১০-এর বেশি ছক্কাও হাঁকিয়েছেন অভিষেক। এই নিয়ে পঞ্চমবার এক ইনিংসে ১০টির বেশি ছক্কা মেরেছেন তিনি। যা ভারতীয়দের মধ্যে রেকর্ড। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করে অভিষেকের ইনিংসে ভর করে ২৪২ রানের পাহাড় গড়ে সানরাইজার্স। জবাবে দিল্লি ক্যাপিটালসের ইনিংস থামে ১৯৫ রানে। ৪৭ রানে জিতে পয়েন্ট টেবিলের তিনে পৌঁছে যায় অভিষেকের দল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.