Arshdeep Singh

‘ওকে ব্যান করা উচিত’, অর্শদীপের বর্ণবিদ্বেষী মন্তব্যে বিস্ফোরক প্রাক্তন ক্রিকেটার

বর্ণবিদ্বেষী মন্তব্যের জেরে বিতর্কে অর্শদীপ সিং। এমন মন্তব্যেকে কেউই ভালোভাবে নেননি। সোশাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০২৬, ২১:১৯

options
link
‘ওকে ব্যান করা উচিত’, অর্শদীপের বর্ণবিদ্বেষী মন্তব্যে বিস্ফোরক প্রাক্তন ক্রিকেটার
অর্শদীপ সিং। ফাইল ছবি।

বর্ণবিদ্বেষী মন্তব্যের জেরে বিতর্কে অর্শদীপ সিং (Arshdeep Singh)। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। অভিযোগ, মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটার তিলক বর্মাকে অর্শদীপ বলেন, “ওয়ে অন্ধেরে, সানস্ক্রিন লাগায়া?” তিলকের গায়ের রং নিয়ে এমন মন্তব্যেকে কেউই ভালোভাবে নেননি। সোশাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। যা নিয়ে সরব হয়েছেন প্রাক্তন ভারতীয় স্পিনার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন।

Advertisement

এক সময়কার অন্যতম প্রতিভাবান ভারতীয় স্পিনার ছিলেন শিবরামকৃষ্ণন। কিন্তু প্রতিভা থাকা সত্ত্বেও দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ার গড়ে ওঠেনি। এই আক্ষেপের আড়ালে লুকিয়ে ছিল একাধিক তিক্ত অভিজ্ঞতা। কিশোর বয়স থেকেই বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছিল তাঁকেও। নিজের খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি অর্শদীপের মন্তব্যের কড়া ভাষায় নিন্দা জানান। এক্স হ্যান্ডেলে প্রাক্তন স্পিনার লেখেন, ‘আমাকে কেউ বিশ্বাস করেনি। উলটে আমাকে নিয়েই হাসাহাসি ও ট্রোল করা হয়েছিল। অর্শদীপকে এ মরশুমে ব্যান করা উচিত এবং ওর পারিশ্রমিক কাটা উচিত। আজকের ক্রিকেটারদের এমন জায়গায় আঘাত করতে হবে, যেখানে সত্যিই তাদের প্রভাব পড়বে। আমি নিশ্চিত, এবারও আমাকে ট্রোল করা হবে।’

Advertisement

আরও এক পোস্টে তিনি বলেন, ‘আমি আগেই বলেছিলাম। তিলক এখন কেরিয়ারের শুরুর দিকে। তাই ও কিছু বলতে পারবে না। কিন্তু এই ভিডিওর সত্যতা প্রমাণ হলে বিসিসিআই ব্যবস্থা নিতে পারে।’ এমনকী ভবিষ্যতে আরও বিস্ফোরক তথ্য প্রকাশের ইঙ্গিতও দেন প্রাক্তন এই ক্রিকেটার। তাঁর কথায়, ‘বিসিসিআই যদি সত্যিই ব্যবস্থা নেয়, তাহলে আমাকেও যারা বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেছিল, তাদের নাম প্রকাশ করব।’

Laxman Sivaramakrishnan says Arshdeep Singh should be banned
লক্ষ্মণ শিবরামকৃষ্ণন ও অর্শদীপ সিং। ফাইল ছবি।

যদিও এখনও পর্যন্ত বিসিসিআই বা পাঞ্জাব কিংসের পক্ষ থেকে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি। অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্স কিংবা তিলক বর্মাও এখনও প্রকাশ্যে মুখ খোলেননি। ঘটনাটি ঘিরে সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই তুমুল বিতর্ক শুরু হয়েছে। ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনদের একাংশ। তাঁদের মতে, বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন অর্শদীপ।

এক নেটিজেনের কথায়, ‘পাঞ্জাবিদের রসবোধটা খুব স্বভাবতই বিদ্বেষমূলক।’ কেউ বা বলছেন, ‘ইয়ার্কির ছলে এমন মন্তব্য করাটা অত্যন্ত খারাপ। এইভাবে মন্তব্য করা কথা অর্শদীপ ভাবেন কী করে?’ অনেকেই মনে করছেন, সতীর্থের গায়ের রং নিয়ে এভাবে মশকরা করাটা মোটেও উচিত নয়। অনেকেই কঠোর শাস্তির দাবি তুলেছেন। আবার একাংশের মতে, পুরো ভিডিও এবং প্রেক্ষাপট খতিয়ে দেখা উচিত তদন্তের আগে। এই পরিস্থিতিতে এবার উঠে এল শিবরামকৃষ্ণনের মন্তব্য। এখন দেখার, এই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড কি অবস্থান নেয়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.