MS Dhoni

চেন্নাই শিবিরে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত, ধোনির অনুপস্থিতিতে তুরুপের তাস কে?

সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলায়। জাদেজাকে রাজস্থানে দিয়ে সঞ্জুকে নিয়েছে চেন্নাই। এমন একটা ম্যাচের আগে সিএসকে সিইও কাশী বিশ্বনাথনের মন্তব্য উঠে এসেছে। কী বলেছেন তিনি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ২০:১১

options
link
চেন্নাই শিবিরে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত, ধোনির অনুপস্থিতিতে তুরুপের তাস কে?
এমএস ধোনি। ছবি এক্স।

সোমবারের রাজস্থান রয়‍্যালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে দু’জনেই থাকছেন। শুধু জার্সির অদল-বদল ঘটেছে। সঞ্জু স্যামসন আর রবীন্দ্র জাদেজা দু’জনেই এক দশকের বেশি সময় রাজস্থান আর চেন্নাইয়ের হয়ে খেলেছেন। শুধু খেলেননি, অধিনায়কত্বও করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলায়। জাদেজাকে রাজস্থানে দিয়ে সঞ্জুকে নিয়েছে চেন্নাই। এমন একটা ম্যাচের আগে সিএসকে সিইও কাশী বিশ্বনাথনের মন্তব্য উঠে এসেছে।

Advertisement

সমস্যা হল, মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) নেই এই ম্যাচে। হ্যামস্ট্রিং সমস্যার জন্য আইপিএলের প্রথম দু’সপ্তাহ নেই এমএসডি। যার ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন হল, সোমবারের ম্যাচের উইকেটের পিছনে দস্তানা হাতে দেখা যাবে কাকে? উত্তর দিয়েছেন বিশ্বনাথন। চেন্নাই সিইও বলেন, “ধোনি খেলছে না, তাই স্বাভাবিকভাবেই সঞ্জুই উইকেটকিপিং করবে। সঞ্জুর ফর্ম এখন দারুণ। নেটে ওকে খুব ভালো ছন্দে দেখা যাচ্ছে। আমরা আশা করছি, এই মরশুমে ও সিএসকের হয়েও দারুণ খেলবে।” অর্থাৎ ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগরকে নিয়ে আশাবাদী চেন্নাই ম্যানেজমেন্ট।

Advertisement

তবে সঞ্জুকে বাড়তি চাপ দিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। বিশ্বনাথনের কথায়, “আমরা সঞ্জুর উপর কোনও চাপ দিতে চাই না। ওর ক্ষমতা সম্পর্কে আমরা সকলেই জানি। কয়েকদিন আগে ওর সঙ্গে দেখা হয়েছে। কিন্তু প্র্যাকটিসের সময় ওকে বিরক্ত করতে চাইনি।” উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দিকে সুযোগ পাননি সঞ্জু। শেষদিকে চারটে ম্যাচে খেলেছিলেন। শুধু খেলেননি টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছিলেন। ভারতের বিশ্বজয়ের নেপথ্য নায়ক ছিলেন সঞ্জু। সেই ফর্ম এবার আইপিএলে ধরে রাখতে চান তিনি।

Advertisement

চেন্নাইয়ে সঞ্জুর ব্যাটিং স্লট কী হবে, সেটা নিয়ে আলোচনা চলছিল। তবে চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় পরিষ্কার করে দিয়েছেন, তাঁর সঙ্গে ওপেন করতে যাবেন সঞ্জু। সেই রুতুরাজকে নিয়ে সিএসকের সিইও বলেন, “আমাদের দলে রুতুরাজ গায়কোয়াড়ের মতো ক্রিকেটার রয়েছে। ও দলকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারে। আশা করি, ওর নেতৃত্ব দলকে চাঙ্গা করবে।”

উলটোদিকে রাজস্থানের সবচেয়ে বড় সমস্যা হল বোলিং। গত বছরটা তাদের একেবারেই ভালো যায়নি। দলের প্রধন পেসার জোফরা আর্চার একেবারেই ধারাবাহিক ছিলেন না। এবারও তিনি কেমন ফর্মে থাকেন, তার উপর অনেক কিছু নির্ভর করবে। পরিসংখ্যান অবশ্য রাজস্থানের হয়েই কথা বলছে। দুই দলের শেষ পাঁচ সাক্ষাতে রাজস্থান জিতেছে চারবার। চেন্নাই এক। রুতুরাজরা এবার পরিসংখ্যান বদলাতে চান। তবে ধোনির না থাকা ছাড়াও একটা সমস্যায় চেন্নাই।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.