MS Dhoni

না খেলেও ম্যাচ জেতালেন ধোনি! প্রাক্তন অধিনায়কের মন্ত্রেই সফল সিএসকে’র নূর

কেকেআরের বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনি নামেননি মঙ্গলবারের চেন্নাইয়ে। কিন্তু মাঠে উপস্থিত না থেকেও প্রবলভাবে কেকেআর-যুদ্ধে ছিলেন এমএস ধোনি! সিএসকের আফগান স্পিনার নূর আহমেদের সাফল্যের মন্ত্রগুপ্তিু দু’বারের বিশ্বজয়ী ভারত অধিনায়কেরই দেওয়া! কী পরামর্শ দিয়েছিলেন মাহি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৩:৪৬

options
link
না খেলেও ম্যাচ জেতালেন ধোনি! প্রাক্তন অধিনায়কের মন্ত্রেই সফল সিএসকে’র নূর
নূর আহমেদ এবং এমএস ধোনি। ফাইল ছবি।

কেকেআরের বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) নামেননি মঙ্গলবারের চেন্নাইয়ে। কিন্তু মাঠে উপস্থিত না থেকেও প্রবলভাবে কেকেআর-যুদ্ধে ছিলেন এমএস ধোনি! সিএসকের আফগান স্পিনার নূর আহমেদের (Noor Ahmed) সাফল্যের মন্ত্রগুপ্তিু দু’বারের বিশ্বজয়ী ভারত অধিনায়কেরই দেওয়া! যা বলে দিয়ে গেলেন, সিএসকের সহকারী কোচ শ্রীধরণ শ্রীরাম। 

Advertisement

মঙ্গলবার চিপকে কেকেআরকে ৩২ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। আহামরি কিছু রান না তুলেও। আসলে সিএসকে বোলারদের সামনে সেভাবে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি নাইট ব‌্যাটাররা। দারুণ বোলিং করেন চেন্নাইয়ের দুই স্পিন অস্ত্র আকিল হোসেন এবং নূর আহমেদ। দ্বিতীয় জন চার ওভারে মাত্র ২১ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়ে যান। নাইট অধিনায়ক রাহানে, পঁচিশ কোটির অস্ট্রেলীয় অলরাউন্ডার ক‌্যামেরন গ্রিন – সবাই নুরের শিকার। গ্রিনকে তো প্রথম ডেলিভারিতে বোল্ড করে দেন সিএসকে’র ‘চায়নাম‌্যান’।

Advertisement

খেলা শেষে সাংবাদিক সম্মেলন করতে এসে শ্রীরাম বলে যান, ‘‘উইকেট ভালো ছিল চিপকের। কিছুটা হলেও নূর সাহায‌্য পেয়েছে পিচ থেকে। কিন্তু সাহায‌্য পেলেই চলে না। ভালো বোলিং করাও একই সঙ্গে জরুরি। হাওয়ায় নূরের বলের গতি কম ছিল কেকেআরের বিরুদ্ধে। তার ফলে স্পিন বেশি হয়েছে।’’ সঙ্গে যোগ করেন, ‘‘বেশ কিছু দিন ধরেই নূর নিজের বোলিংয়ে এই অ‌্যাডজাস্টমেন্টটা আনার চেষ্টা করছে। মাঝে এমএসের সঙ্গেও নেটে একবার দীর্ঘক্ষণ কথা হয়েছে ওর। নূরকে এমএস বলেছে যে, যত বেশি সম্ভব লেগব্রেক করাতে। যা সাহায‌্য করেছে শেষ পর্যন্ত। রেজাল্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন।’’

Advertisement

একই সঙ্গে নুর আর আকিলের জুটি নিয়েও অকপট শংসাপত্র দিয়েছেন শ্রীরাম। বলে দিয়েছেন, ক‌্যারিবিয়ান আর আফগান স্পিনার-দ্বয় আদতে একে অন‌্যের পরিপূরক। ‘‘ওরা একজন আর একজনকে দারুণ বোঝে। বোঝাপড়াও দারুণ। আকিলই কিন্তু কেকেআরের বিরুদ্ধে সঠিক লেংথ বলে দিয়েছিল নুরকে। গাইড করে দিয়েছিল,’’ বলে দিয়েছেন শ্রীরাম। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.