Jasprit Bumrah

৩২৫ দিন পর আইপিএলে উইকেট বুমরাহর! কৃতিত্ব নিলেও ‘ভুল’ নেতৃত্বের দায়িত্বে নারাজ হার্দিক

এবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম ৫ ম্যাচে কোনও উইকেট নেই। অবশেষে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সাফল্য পেলেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৬, ১৫:৪২

options
link
৩২৫ দিন পর আইপিএলে উইকেট বুমরাহর! কৃতিত্ব নিলেও ‘ভুল’ নেতৃত্বের দায়িত্বে নারাজ হার্দিক
বুমরাহর উইকেটের পর উচ্ছ্বাস হার্দিকের। ছবি: বিসিসিআই

জশপ্রীত বুমরাহর হাত থেকে উইকেট আসছে না! ভাবতেই অবাক হতে হয়। কিন্তু আইপিএলে সেই পরিস্থিতি হয়েছিল। এবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম ৫ ম্যাচে কোনও উইকেট নেই। অবশেষে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সাফল্য পেলেন। ৩২৫ দিন পর আইপিএলে উইকেট পেলেন বুমরাহ। জয়ে ফিরল মুম্বইও। তবে উইকেট খরা নিয়ে হার্দিককে একেবারেই পাশে পাচ্ছেন না তারকা পেসার।

Advertisement

প্রথমে ব্যাট করে মুম্বই তোলে ১৯৯ রান। সেঞ্চুরি করেন তিলক বর্মা। জবাবে গুজরাটের ইনিংস ১০০ রানে শেষ হয়ে যায়। তার মধ্যে প্রথম বলেই সাই সুদর্শনের উইকেট তুলে নেন বুমরাহ। তারপর গোটা টিম এসে কার্যত তাঁকে কোলে তুলে নিয়ে লাফাতে থাকে। বোঝাই যাচ্ছিল, এই উইকেটটা কত গুরুত্বপূর্ণ ছিল মুম্বই ও বুমরাহর জন্য। আইপিএলে বুমরাহ (Jasprit Bumrah) এর আগে উইকেট নিয়েছিলেন ২০২৫ সালের ৩০ মে। অর্থাৎ ৩২৫ দিন পর অপেক্ষার অবসান ঘটল তাঁর জন্য। শেষ পর্যন্ত বুমরাহর পরিসংখ্যান দাঁড়ায় ৩-০-১৫-১।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যা নিয়ে হার্দিক পরে বলেন, “আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল, কেন বুমরাহকে প্রথমে ওভারে বল করানো হচ্ছে না। কিন্তু বুমরাহ আইপিএলে ১৫১ ম্যাচ খেলেছেন। সেখানে মাত্র ৮-৯ বার প্রথমে বল করেছে। আমার মনে হয় না, হার্দিক পাণ্ডিয়ার জন্য এই সমস্যা হয়েছে। আসলে বুমরাহ এতটাই ভালো বোলার, যেখানে প্রয়োজন সেখানে খেলানো যায়। তবে আজকে আমাদের মনে হয়েছে, নতুন বলে ছাপ ফেলতে পারবে। ওর থেকে ভালো আর কেউ পারবে না।”

Advertisement

আসলে বুমরাহকে কেন শুরুর দিকে বল করানো হচ্ছে না, তা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে হার্দিককে। এমনকী এর আগের ম্যাচে দেখা যায় না হার্দিকের ফিল্ডিং সাজানো নিয়ে খুশি ছিলেন না তারকা পেসার। খানিক মতবিরোধ হয় দু’জনের মধ্যে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে অধিনায়কের কথা মেনে নেন বুমরাহ। বারবার বোলারদের কাঠগড়ায় তোলেন হার্দিক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.