আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে দুরন্ত পারফরম্যান্স কৈলাস খেরের। গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইনিংসের মাঝে শিব তাণ্ডবে মাতিয়ে দিলেন বিখ্যাত গায়ক। সেই সঙ্গে ড্রোন ও লেজার শোয়ে স্টেডিয়াম ভরে উঠল। শিবের বিভিন্ন রূপ, মুদ্রা ও ত্রিশূল ফুটিয়ে তোলা হয়। উল্লেখ্য, গতবার আইপিএলের মাঝে অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্ব জানিয়ে সম্মান জানানো হয়েছিল। এবার রইল শিব তাণ্ডব।
এই বিষয়ে আরও খবর
ইনিংসের ফাঁকে সমাপ্তি অনুষ্ঠান মাতিয়ে দেন কৈলাস খের। গোটা স্টেডিয়াম নীল, লাল আলোতে ভরিয়ে দেওয়া হয়। প্রথমেই মহাদেবের ত্রিশূল ও হাতের সঙ্গে ভেসে ওঠে গ্রহ-নক্ষত্র। যেন শিবের ঈশারাতেই এই মহাবিশ্বের গতিপ্রকৃতি। তিনিই ধারক-বাহক। আকাশে ড্রোনের মাধ্যমে শিবের তাণ্ডব রূপ ও ত্রিশূলের আকার দেওয়া হয়। তার মাঝেই ছিল কৈলাসের কণ্ঠের শিব তাণ্ডব স্তোত্র। ‘হর হর মহাদেব’-এ গুঞ্জিত হতে থাকে গোটা স্টেডিয়াম। কয়েকশো নৃত্যশিল্পীর ছন্দবদ্ধ তালে মেতে ওঠে আহমেদাবাদের স্টেডিয়ামে। আর শেষে আকাশে ফুটে ওঠে আইপিএল ট্রফিটি। গতবার আইপিএলের মাঝে অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাবাহিনীর বীরগাঁথা রচিত হয়েছিল। এবার শেষ হল ডম্বরু-ধ্বনিতে।
Grooving to unmatched energy 🎶
AdvertisementA magical Mid-Innings performance by Kailash Kher in Ahmedabad ✨
Updates ▶️ https://t.co/Yz6K3q6w0X#TATAIPL | #Final | #TheFinalLeap | #RCBvGT pic.twitter.com/l4kPk9BsNC
— IndianPremierLeague (@IPL) May 31, 2026
ফাইনাল প্রথমে বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে হওয়ার কথা থাকলেও তা চলে আসে আহমেদাবাদে। গুজরাটের মাঠ হলেও এদিন তা লাল-সোনালিতে ভরপুর। অর্থাৎ বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য প্রবল জনগর্জন। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। আঁটসাঁট বোলিংয়ে মাত্র ১৫৫ রানে শুভমান গিলের গুজরাট টাইটান্সকে আটকে দেয় আরসিবি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
১০৮ জন উদ্ধার হলেও এখনও নেপালে নিখোঁজ ২৭৫ ভারতীয়, জানাল বিদেশমন্ত্রক
-
গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায়! সাসপেন্ড কলকাতা পুলিশের দুই কর্মী
-
অশোকনগরে শুরু তেল উৎপাদন, তৃণমূলকে দুষে শমীক লিখলেন, ‘শক্তিশালী হোক বাংলার অর্থনীতি’
-
স্মার্টওয়াচ অতীত, শরীরের খুঁটিনাটি হিসেব রাখবে অত্যাধুনিক ‘টেম্পল’, কবে আসছে ভারতের বাজারে?
-
পঞ্চায়েত দুর্নীতিতে জিরো টলারেন্স! ‘কাউকে ছাড়া হবে না’, কড়া বার্তা মন্ত্রী দিলীপের



