টানা দুই ম্যাচে হেরে বেশ কিছুটা কোণঠাসা কেকেআর। তার উপর অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের ভূমিকা নিয়ে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে ম্যানেজমেন্টকে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, তাঁর বোলিং না করা। তবে তাঁকে নিয়ে অবশেষে নাইট শিবিরে স্বস্তির হাওয়া। কারণ শনিবার ইডেন গার্ডেন্সে নেটে পুরোদমে বোলিং করতে দেখা গেল গ্রিনকে।
এই বিষয়ে আরও খবর
প্রথম দুই ম্যাচ বল করতে পারেননি গ্রিন। সেটাই টিমের ভারসাম্য একেবারে ঘেঁটে দিয়ে গিয়েছে। যার ফলে কেকেআরকে একজন বাড়তি বোলার খেলাতে হচ্ছে। সেটা করতে গিয়ে আবার ব্যাটিং গভীরতা অনেকটা কমে গিয়েছে। রাহানে জানিয়েছিলেন, প্রথম দু’টো-তিনটে ম্যাচে প্রায় সব টিমকেই কম্বিনেশন নিয়ে অসুবিধের মধ্যে পড়তে হয়। একইসঙ্গে তিনি এটাও স্বীকার করেছেন, গ্রিন যতক্ষণ না বোলিং শুরু করছেন, ততক্ষণ এই সমস্যা নিয়েই চলতে হবে। তবে অনুশীলনে গ্রিন বল করায় কিছুটা হলেও উদ্বেগ কাটবে কেকেআরের।
এদিন প্রায় তিন ওভার মতো বল করেছেন গ্রিন। রিহ্যাবের পার্ট হিসাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্দেশ মেনে বোলিং করেছেন তিনি। যা দেখে কোচিং স্টাফরা যথেষ্ট আশাবাদী। বিশেষ করে একজন পেস-বোলিং অলরাউন্ডারের ক্ষেত্রে ম্যাচ ফিটনেস ফিরে পেতে বোলিং লোড সামলানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই দিকেই এখন ধাপে ধাপে এগোচ্ছেন গ্রিন।
সোমবার ঘরের মাঠে সামনে পাঞ্জাব কিংস। যারা গতবারের ফাইনালিস্ট। সেই ম্যাচে কি পাওয়া যাবে ‘বোলার’ গ্রিনকে? সূত্রের খবর, তাড়াহুড়ো না করে পরিকল্পিতভাবেই তাঁকে ম্যাচ ফিট করে তোলার চেষ্টা চলছে। সব কিছু ঠিকঠাক চললে ৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ থেকেই গ্রিনকে অলরাউন্ডার হিসাবে দেখা যেতে পারে। তেমনটা হলে কেকেআরের দলগত ভারসাম্য আরও মজবুত হবে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
কাজী পরিবারের হাত ধরে সূচনা! আজও ভাতারে মুসলিমদের নৈবেদ্যয় হয় মনসা পুজো
-
কাটল না ৩২ বছরের অভিশাপ! হকি বিশ্বকাপে পাকিস্তান ম্যাচেই ঝুলে ভারতের ভবিষ্যৎ
-
নতুন মৃত্যুদূত! বঙ্গসন্তানের নেতৃত্বে খোঁজ মিলল আরও বিষধর সামুদ্রিক সাপের
-
১৬ দিন পর অনশন ভাঙলেন দেবেন্দ্র, পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে উঠতে পারে আন্দোলনও
-
এবার হাসপাতাল হবে মৌলালির ‘স্টুডেন্টস হেলথ হোম’, বড় ঘোষণা বিমান বসুর



