ছয় ম্যাচ পর অবশেষে জয়ের রাস্তায় ফিরেছে কেকেআর (KKR)। তবে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিতলেও মোটেই ভালো ক্রিকেট খেলেনি টিম। বলা ভালো, কপাল জোরে ম্যাচটা জিতেছে নাইটরা। কেকেআরের পরের ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আগামী রবিবার।
আরও পড়ুন:
তার আগে কয়েক দিন বিশ্রাম দেওয়া হয়েছিল ক্রিকেটারদের। বুধবার পুরো টিম লখনউ পৌঁছে যায়। এদিন লখনউ ম্যাচের প্রস্তুতি শুরু করে দিলেন ক্যামেরন গ্রিনরা। যা শোনা যাচ্ছে, তাতে বেশ কয়েকটা বদলের ভাবনা রয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্টের। ফিন অ্যালেনের বদলে টিম সাইফার্টকে নিয়ে আসা হয়েছিল। কিন্তু তিনি দুটো ম্যাচেই চূড়ান্ত ব্যর্থ হন। আর এক নিউজিল্যান্ড ক্রিকেটার রাচীন রবীন্দ্রকে এবার সাইফার্টের বদলে খেলানোর ভাবনাচিন্তা চলছে। একইসঙ্গে খেলতে পারেন মাথিশা পাথিরানাও। চোট সারিয়ে তিনি যোগ দিয়েছেন কেকেআর শিবিরে।
এখন প্রশ্ন হল, পাথিরানা খেলবেন কার জায়গায়? একটাই বিকল্প থাকছে রভম্যান পাওয়াল। কিন্তু মুশকিল হল, পাওয়েল বসালে ব্যাটিং শক্তি কমে যাবে। এমনিতেই কেকেআর ব্যাটিংয়ের যা অবস্থা, তাতে ব্যাটিংয়ে শক্তি কমাতে চাইবে না টিম। এক্ষেত্রে অবশ্য একটা ভাবনাচিন্তা চলছে। লখনউয়ে পেস সহায়ক উইকেট। তাই একজন স্পিনারকে বসিয়ে ভারতীয় ব্যাটারকে খেলানো হতে পারে।
কিন্তু সেই স্পিনারটা কে? বরুণ চক্রবর্তী আগের ম্যাচে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন। আর অনুকূল রায় এই মুহূর্তে ব্যাটে বলে কেকেআরের অন্যতম সেরা বাজি। ফলে কাকে বসানো হবে সেটা একটা বড় প্রশ্ন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভয় দেখিয়ে অভিনেত্রীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার বর্ষীয়ান পরিচালক
-
বাঘের মুখে প্লাস্টিক থেকে থার্মোকলের দূষণে জেরবার ম্যানগ্রোভ, শিরে সংক্রান্তি সুন্দরবনের!
-
শিয়রে শুল্কের খাঁড়া, অশনি সংকেতের মাঝেই মোদিকে ফোন ট্রাম্পের ডেপুটি ভ্যান্সের
-
দিঘার সৈকতে উঠল টন টন ইলিশ, এবার সস্তায় মিলবে রুপোলি শস্য?
-
বালোচিস্তানের সোনার খনি থেকে পাততাড়ি গোটাচ্ছে চিন! সিপিএসই-র ভবিষ্যৎ নিয়েও উদ্বিগ্ন পাকিস্তান