MS Dhoni

‘এবারই শেষ, অবসর নেবেন ধোনি’, প্রাক্তন চেন্নাই তারকার মন্তব্যে জোর জল্পনা

আইপিএলে ধোনির অবদান অনন্য। তিনি যেন ঝড়ের রাতে অভিজ্ঞ মাঝি। তাঁর নেতৃত্বে সিএসকে জিতেছে পাঁচটি শিরোপা। অন্তরালে থেকে সুতো টেনে যাওয়া নীরব পরিচালকের নামটাও ধোনি। 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২১, ২০২৬, ১৮:১২

options
link
‘এবারই শেষ, অবসর নেবেন ধোনি’, প্রাক্তন চেন্নাই তারকার মন্তব্যে জোর জল্পনা
এমএস ধোনি। ফাইল ছবি।

আইপিএলের ১৯তম মরশুমের পরেই হয়তো সমাপ্তি ঘটতে চলেছে মহেন্দ্র সিং ধোনির বর্ণাঢ্য অধ্যায়ের। সিএসকে’র প্রথম ম‌্যাচের আগে ন’দিন সময় রয়েছে। তার আগে চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা রবিন উথাপ্পা বলে দিলেন, হলুদ জার্সিতে এটাই হতে পারে ধোনির শেষ মরশুম।

Advertisement

আইপিএলের সফলতম অধিনায়ক আপাতত খেলেন শুধু এই একটা প্রতিযোগিতায়। মেরেকেটে মাস তিনেক ব্যাট-প্যাড-গ্লাভসে সুসজ্জিত মাহিকে দেখতে পান অনুরাগীরা। সিএসকে’র প্রথম ম‌্যাচের আগে দিন দশেক সময় রয়েছে। তার আগে উথাপ্পা সম্প্রচারকারী চ্যানেলে উথাপ্পা জানিয়েছেন, বিদায়ী মরশুমে ধোনির ভূমিকায় বদল আসতে পারে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের কথায়, “আমার মনে হয় ধোনিকে এবার কিছুটা ‘হ্যান্ডস-অফ’ ভূমিকায় দেখা যাবে। অর্থাৎ হাত খুলে খেলবে ও। আইপিএলে এটাই সম্ভবত ওর শেষ মরশুম। অবসর নেবে ধোনি। ওকে হয়তো মেন্টর-কাম-খেলোয়াড়ের ভূমিকায় দেখা যাবে। সাত নম্বরে নয়, আট নম্বরে ব্যাট করতে নামতে পারে। নিজের বিদায়ের কথা মাথায় রেখেই ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিতে চাইবে। তবেই আমরা অধিনায়ক হিসাবে রুতুরাজের প্রকৃত সম্ভাবনা দেখতে পাব।”

Advertisement

আইপিএলে ধোনির অবদান অনন্য। তিনি যেন ঝড়ের রাতে অভিজ্ঞ মাঝি। ২৭৮টি ম্যাচে ৫৪৩৯ রান করার পাশাপাশি তাঁর নেতৃত্বে সিএসকে জিতেছে পাঁচটি শিরোপা। ২০২৪ মরশুমের আগে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন। তবে তরুণ অধিনায়ক রুতুরাজ চোটে ছিটকে যাওয়ায় ফের রাজপাট সামলেছিলেন তিনি। এবছর ফের সাধারণ সদস্য হিসাবে ধোনিকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।

গত কয়েক বছরে দলে ধোনির উত্তরসূরি খোঁজার চেষ্টা করেছে সিএসকে। একসময় ‘ড্যাডস আর্মি’ বলে পরিচিত দলে এখন তরুণ প্রতিভার ভিড়। রবীন্দ্র জাদেজাকে ক্যাপ্টেন করে হাল খারাপ হওয়ায় ফের নেতৃত্বে ফেরেন পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক। আপাতত দলের ঘোষিত অধিনায়ক রুতুরাজ। আর অন্তরালে থেকে সুতো টেনে যাওয়া নীরব পরিচালকের নামটাও ধোনি। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.