Vaibhav Suryavanshi

‘আগে রাজস্থানে খেলার সময় ওর জন্মই হয়নি’, বৈভবের বিধ্বংসী ব্যাটিংয়ে মন্ত্রমুগ্ধ জাদেজা

বৈভবের প্রশংসা করলেন ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারও। ভয়ডরহীন মানসিকতায় বৈভব যেভাবে বিশ্বের সেরা বোলারদের মোকাবিলা করেছে, তাতে তিনি মুগ্ধ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৬, ১৩:৩৮

options
link
‘আগে রাজস্থানে খেলার সময় ওর জন্মই হয়নি’, বৈভবের বিধ্বংসী ব্যাটিংয়ে মন্ত্রমুগ্ধ জাদেজা
বৈভব সূর্যবংশী ও রবীন্দ্র জাদেজা। ফাইল ছবি।

সোমবার রাত থেকেই একটা ভিডিও সোশাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। রবীন্দ্র জাদেজার আবেগতাড়িত হয়ে পড়ার। প্রায় এক দশকের বেশি সময় চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন জাদেজা। ক্যাপ্টেন্সি করেছেন। সিএসকের প্রতি জাদেজার ভালোবাসার কথা কারও অজানা নয়। সেই টিমের বিপক্ষে খেলতে নামলে আবেগতাড়িত হওয়ারই কথা। খলিল আহমেদের সঙ্গে কথা বলার সময় জাদেজাকে চেন্নাইয়ের লোগোতে চুমু খেতেও দেখা গেল। সেই জাদেজা ১৫ বছরের বৈভবের ব‌্যাটিং দেখে মন্ত্রমুগ্ধ। 

Advertisement

রাজস্থান রয়্যালসে খেলার অভিজ্ঞতা অবশ্য আগেও রয়েছে জাদেজার। আইপিএলের শুরুর দিকে রাজস্থানের হয়ে খেলতেন তিনি। মজা করে বলছিলেন, “আগে রাজস্থানে যখন খেলতাম, তখনও বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) জন্ম হয়নি।” সোমবার পুরনো দলের নেমে আর এক পুরনো টিমের বিরুদ্ধে দুই উইকেট নিলেন জাদেজা। তাঁর টিমও জিতল। ড্রেসিংরুমে বসে বৈভবের ব্যাটিং তাণ্ডবও উপভোগ করলেন চুটিয়ে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জাদেজা বলছিলেন, “বৈভব যদি একইরকম টিম থাকে, তাহলে ড্রেসিংরুমে আবহ আরও ভালো থাকে। ওরকম ভয়ডরহীন ব্যাটিং দেখতে দারুণ লাগে। ড্রেসিংরুমে বসে বৈভবের চার-ছয় দেখা উপভোগের বিষয়। উলটো দিকের টিমকে চাপে ফেলে দেয় বৈভব।” কিন্তু যদি বিপক্ষে টিমে এরকম কোনও ব্যাটার থাকে? তা হলে? জাদেজার কথায়, “তখন একটু বেশি ভাবতে হয়। টি-টোয়েন্টি ক্রিকেট এখন এমন একটা পর্যায় চলে গিয়েছে, সেখানে সামান‌্য ভুলচুকের কোনও জায়গা নেই। ব্যাটাররা যা ভাববে, আপনাকে তার থেকে এগিয়ে ভাবতে হবে।”

Advertisement

বৈভবের প্রশংসা করলেন ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারও। ভয়ডরহীন মানসিকতায় বৈভব যেভাবে বিশ্বের সেরা বোলারদের মোকাবিলা করেছে, তাতে তিনি মুগ্ধ। বাঙ্গার জানিয়েছেন, বৈভবের প্রতিভা অকল্পনীয়। সোমবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাত্র ১৫ বলে হাফ সেঞ্চুরি করেছেন বৈভব।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.