IPL 2026

দাদার অপমানের বদলা! ‘একটা পয়েন্ট দান করেছি’, কেকেআরকে তুলোধোনা শ্রেয়সের বোনের

ভেস্তে যাওয়া ম্যাচ থেকে এক পয়েন্ট আসে কেকেআরের ঝুলিতে। ক্রিকেটপ্রেমীদের অনেকেই নিশ্চিত, পুরো খেলা হলে পয়েন্ট পেত না কেকেআর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ১৭:০৮

options
link
দাদার অপমানের বদলা! ‘একটা পয়েন্ট দান করেছি’, কেকেআরকে তুলোধোনা শ্রেয়সের বোনের
শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা। ফাইল ছবি।

দাদার ‘অপমানে’র বদলা নিলেন বোন! সোমবার কেকেআর বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ বাতিল হতেই ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করেন শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) বোন শ্রেষ্ঠা। সেখানে তাঁর বার্তা ঘিরে ক্রিকেটমহলে শুরু হয়েছে চর্চা। অনেকেই মনে করছেন, এই রিলের মাধ্যমে আসলে কেকেআরকে একহাত নিয়েছেন শ্রেষ্ঠা। তাঁকে পালটা দিতে ছাড়েননি নাইট ভক্তকুলও।

Advertisement

কেকেআরের (KKR) সঙ্গে শ্রেয়সের ‘সুসম্পর্ক’ কারোওরই অজানা নয়। ২০২৪ সালে নাইটরা আইপিএল জেতে শ্রেয়সে নেতৃত্বে। তারপরেও তাঁকে রিটেন করেনি কেকেআর। ২০২৫ সালে পাঞ্জাব কিংসে যান শ্রেয়স। তাঁর নেতৃত্বে ফাইনালে ওঠে পাঞ্জাব। আর কেকেআর পড়ে থাকে আট নম্বরে। তারপরে শ্রেয়স নিজেও একাধিকবার মুখ খুলেছেন কেকেআর নিয়ে। সাফ জানিয়েছিলেন, “দলকে চ্যাম্পিয়ন করে যে সম্মানটা পাব ভেবেছিলাম সেটা আমি পাইনি। নিজের কাজটা সর্বোচ্চ সততার সঙ্গে করার পরও কেউ গুরুত্ব বা দিলে খারাপ লাগেই।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রথম দুই ম্যাচে পরপর হেরেছেন অজিঙ্ক রাহানেরা। তৃতীয় ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমেও দ্রুত দুই উইকেট হারিয়ে ফেলেছিল নাইটরা।

পাঞ্জাবে যাওয়ার পর অবশ্য ইডেনে কেকেআরের বিরুদ্ধে জিতে মাঠ ছাড়া হয়নি শ্রেয়সের। গতবছরের মতো এবারও বৃষ্টিতে ভেস্তে গেল ইডেনে কেকেআর বনাম পাঞ্জাবের ম্যাচ। পয়েন্ট ভাগ করে নিয়েছে দুই দল। তারপরেই নাইটদের খোঁচা দিয়ে রিল বানিয়েছেন শ্রেয়সের বোন। রিলে শ্রেষ্ঠা বলছেন, “আসলে আমরা পাঞ্জাবি, আমাদের মন অনেক বড়। তাই এক পয়েন্ট দান করে দিলাম।” কেকেআরের নাম করেননি শ্রেষ্ঠা। কিন্তু তাঁর এই ইঙ্গিত নাইট শিবিরের দিকেই, একথা নিশ্চিত।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shresta Iyer (@shrestaiyer29)

চলতি আইপিএলে (IPL 2026) নাইটরা কার্যত মুখ থুবড়ে পড়েছে। প্রথম দুই ম্যাচে পরপর হেরেছেন অজিঙ্ক রাহানেরা। তৃতীয় ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমেও দ্রুত দুই উইকেট হারিয়ে ফেলেছিল নাইটরা। খানিকটা ত্রাতা হয়েই ইডেনে অঝোরে বৃষ্টি নামে। ভেস্তে যাওয়া ম্যাচ থেকে এক পয়েন্ট আসে কেকেআরের ঝুলিতে। ক্রিকেটপ্রেমীদের অনেকেই নিশ্চিত, পুরো খেলা হলে পয়েন্ট পেত না কেকেআর। কিন্তু শ্রেষ্ঠার রিলে পালটা সুর চড়িয়েছেন কেকেআর ভক্তরা। মনে করিয়ে দিয়েছেন, নাইটদের তিনটি আইপিএল ট্রফি রয়েছে কিন্তু পাঞ্জাবের ঝুলি শূন্য।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.