একেবারে শেষ লগ্নে পৌঁছে গিয়েছে চলতি বছরের আইপিএল। গ্রুপ পর্বের খেলা শেষ হতে বাকি আর দশদিন। মেগা টুর্নামেন্টে কে চ্যাম্পিয়ন হবে, সেই প্রশ্নের উত্তর মিলবে আগামী ৩১ মে। কিন্তু কে কে চাকরি হারাবেন, সেটা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। সূত্রের খবর, আইপিএল শেষ হওয়ার পরেই অন্তত তিনটি দল অধিনায়কদের ছেঁটে ফেলতে চলেছে। সেই তালিকায় রয়েছে কেকেআর ক্যাপ্টেন অজিঙ্ক রাহানের নামও।
আরও পড়ুন:
আইপিএলে খারাপ পারফরম্যান্সের দরুণ নেতৃত্ব হারানোর উদাহরণ রয়েছে ভূরি-ভূরি। মরশুমের মাঝপথে রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তি অধিনায়ককেও সরতে হয়েছে। তালিকায় নাম রয়েছে দীনেশ কার্তিক, শিখর ধাওয়ান, গৌতম গম্ভীরদেরও। আইপিএলে সবচেয়ে বেশিবার ট্রফিজয়ী অধিনায়কের নাম মহেন্দ্র সিং ধোনি। কিন্তু তাঁর থেকেও অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছে অতীতে। আগের মরশুমে সেভাবে সাফল্য না পাওয়ায় নিলামের ঠিক আগের দিন মাহিকে সরিয়ে স্টিভ স্মিথকে অধিনায়ক করে রাইজিং পুণে সুপারজায়ান্টস।
চলতি আইপিএলে কেকেআর ঘুরে দাঁড়িয়ে প্লে অফের লড়াইয়ে ফিরে এলেও রাহানের নেতৃত্ব নিয়ে প্রশ্নের যথেষ্ট অবকাশ রয়েছে। আগামী মরশুমে নেতৃত্ব হারাতে চলেছেন রাহানে, এই সম্ভাবনাই প্রবল।
চলতি আইপিএল শেষ হওয়ার পরে সেই একই পরিণতি হতে পারে আরও তিন অধিনায়কের। প্রথমেই চাকরি যেতে পারে ঋষভ পন্থের। আইপিএলের ইতিহাসে সর্বাধিক দামে পন্থকে দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। কিন্তু গত দু’বছরে পন্থকে নিয়ে মোহভঙ্গ হয়েছে সঞ্জীব গোয়েঙ্কাদের। ব্যাট হাতে হোক বা অধিনায়কত্বে-দুই ক্ষেত্রেই চূড়ান্ত ব্যর্থ হয়েছেন পন্থ। বেহাল দশা লখনউ দলেরও। চলতি আইপিএল থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে লখনউ। সেকারণেই টুর্নামেন্ট শেষ হওয়ার পর পন্থের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হতে পারে।
চাকরি হারানোর মুখে দাঁড়িয়ে অক্ষর প্যাটেলও। গত দু’বছর ধরে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। প্রত্যেকবারই খাতায়কলমে শক্তিশালী দল গড়েছে দিল্লি। দুর্দান্ত ছন্দে টুর্নামেন্ট শুরুও করেছে। কিন্তু মাঝপথে এসে ধারাবাহিকতা হারিয়ে ফেলেছে। গত দু’বছর এই একই ছবি ছিল দিল্লি ক্যাপিটালসে। সেকারণেই অক্ষরের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে। এবার টুর্নামেন্ট শেষ হলেই কোপ পড়তে পারে তাঁর উপর। কারণ আগামী বছর থেকে দিল্লি ম্যানেজমেন্টের হাতবদল হবে। অন্যদিকে কেকেআর অধিনায়ক রাহানের ভবিষ্যৎও মেঘাছন্ন। চলতি আইপিএলে কেকেআর ঘুরে দাঁড়িয়ে প্লে অফের লড়াইয়ে ফিরে এলেও রাহানের নেতৃত্ব নিয়ে প্রশ্নের যথেষ্ট অবকাশ রয়েছে। আগামী মরশুমে নেতৃত্ব হারাতে চলেছেন রাহানে, এই সম্ভাবনাই প্রবল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অভয়া কাণ্ডে নির্মল ঘোষের গ্রেপ্তারিতে উৎসব পানিহাটিতে! ঢোল বাজিয়ে নাচ, চলল মিষ্টিমুখ
-
চুলে ঢাকা স্তনযুগল! আলো-আঁধারিতে অঙ্কিতার পরনে শুধুই অন্তর্বাস, নেটভুবনে ঝড়
-
হাতির হানায় মানুষের প্রাণহানি শূন্য! বন্যপ্রাণ সংঘাত এড়াতে দেশের ‘মডেল’ বাঁকুড়া
-
কারিপাতায় চুল হবে পুষ্ট ও মজবুত, মাথায় মাখার আগে শুধু মিশিয়ে নিন এই ৫ রকম তেলে
-
হাই কোর্টে অস্বস্তি বাড়ল টুলুর! ‘পাথরসম্রাটে’র মামলা ফিরিয়ে দিলেন বিচারপতি কৌশিক চন্দ