Vaibhav Sooryavanshi

বিদেশেও বাড়ছে জনপ্রিয়তা! এবার বৈভবে মজেছেন ডব্লিউডব্লিউই তারকা, কেন?

ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী এখন শুধু দেশের মধ্যেই নয়, বিদেশেও জনপ্রিয় হয়ে উঠছে। এবার তার জনপ্রিয়তায় নতুন মাত্রা যোগ হল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০২৬, ১৮:৪৭

options
link
বিদেশেও বাড়ছে জনপ্রিয়তা! এবার বৈভবে মজেছেন ডব্লিউডব্লিউই তারকা, কেন?
ফাইল ছবি।

ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) এখন শুধু দেশের মধ্যেই নয়, বিদেশেও জনপ্রিয় হয়ে উঠছে। এবার তার জনপ্রিয়তায় নতুন মাত্রা যোগ হল। জানা গিয়েছে, ভারতের বিস্ময় প্রতিভার মস্ত ফ্যান প্রখ্যাত ডব্লিউডব্লিউই তারকা ড্রিউ ম্যাকিনটায়ারও। কীভাবে?

Advertisement

মাত্র ১৪ বছর বয়সে আইপিএল নিলামে প্রথম আলোচনায় উঠে এসেছিলেন বৈভব। অল্প সময়ের মধ্যেই তার আগ্রাসী ব্যাটিং স্টাইল ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে। ১৫ বছর বয়সেই তিনি রাজস্থান রয়্যালস দলের অন্যতম ভরসাযোগ্য ব্যাটার। তার ব্যাটিংয়ে শক্তি ও আত্মবিশ্বাস এতটাই বেশি যে, বিশ্বের সেরা বোলারদেরও নির্ভীকভাবে খেলে। এমনকী জশপ্রীত বুমরাহর মতো বোলারকেও ছাড় দেয়নি।

Advertisement

সোশাল মিডিয়ায় বৈভবের আইপিএল জার্সি পরে জিম করার ভিডিও পোস্ট করেছেন রেসলার ম্যাকিনটায়ার। সঙ্গে তিনি লেখেন, ‘একজনকে বেছে নিন’। তাঁর এই মন্তব্য ভাইরাল হয়েছে। স্কটিশ পেশাদার কুস্তিগির বৈভবের শক্তিশালী ব্যাটিংয়ের প্রতিই ইঙ্গিত করেছেন। তার শটে বল ঠিকমতো না লাগলেও অনেক সময় তা ছক্কায় পরিণত হয়। এটাই তাঁর বিশেষত্ব।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Drew McIntyre (@dmcintyrewwe)

বৈভব সূর্যবংশী এখন ভারতীয় ক্রিকেটের এক উদীয়মান তারকা, যার জনপ্রিয়তা ও আত্মবিশ্বাস প্রতিদিনই বাড়ছে। মাত্র ১৫ বছর বয়সেই ভারতের ‘এ’ দলের জার্সিতে খেলার ডাক পেয়েছে সে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা ত্রিদেশীয় একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই সিরিজে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এর আগেও রাইজিং ইন্ডিয়া দলেও ভারতীয় দলের হয়ে খেলেছিল বিহারের সমস্তিপুরের বাসিন্দা। এখন তাকে টিম ইন্ডিয়ার মূল দলে দেখতে চাইছেন অনেকেই।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.