সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ আইপিএলে রাজস্থান রয়্যালস তাঁকে কিনেছিল ৮.৪ কোটি টাকায়। সেবার তিনিই ছিলেন আইপিএলের সবচেয়ে দামি তারকা। তবে সময়ের সঙ্গে দামিদের তালিকায় স্থান নিয়েছেন নতুনরা। চলতি নিলামে (IPL Mega Auction 2025) জয়দেব দল পেয়েছেন ঠিকই, কিন্তু ১ কোটির বিনিময়েই আসন্ন আইপিএলে খেলতে হবে তাঁকে। তবে তা সত্ত্বেও আইপিএলে অনন্য নজির গড়লেন উনাদকাট (Jaydev Unadkat)। যে রেকর্ড আর কোনও তারকার ঝুলিতে নেই।
সোমবার ছিল আইপিএল নিলামের দ্বিতীয় দিন। সৌদি আরবের জেড্ডায় আয়োজিত অকশনের আসরে তাঁর জন্য বিড করল সানরাইজার্স হায়দরাবাদ। ১ কোটিতেই তাঁকে পেয়েছে অরেঞ্জ আর্মি। অর্থাৎ এবার মহম্মদ শামির সঙ্গেই আরেক পেসার হিসেবে দেখা যাবে উনাদকাটকে। আর তিনি বিক্রি হতেই ঢুকে পড়লেন ইতিহাসের পাতায়। কী সেই রেকর্ড? এই নিয়ে ১৩ বার আইপিএলের নিলাম থেকে কেনা হল উনাদকাটকে। এতবার কোনও তারকা নিলামে বিক্রি হননি। সর্বোচ্চ সাতবার কেনা হয়েছে কোনও ক্রিকেটারকে।
আইপিএলে ইতিমধ্যেই বেশ কয়েকটি দলের জার্সিতে খেলেছেন উনাদকাট। কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ডেয়ারডেভিলস, রাইজিং পুণে সুপার জায়ান্টস, রাজস্থান রয়্যালস, মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন। গত বছরও হায়দরাবাদের জার্সিতেই মাঠে নেমেছিলেন। এবার ফ্র্যাঞ্চাইজির ভরসা কতটা রাখতে পারেন, সেটাই দেখার।
সর্বশেষ খবর
-
‘কলকাতা বইমেলা একটি সংগঠনের নয়’, প্রাঙ্গন সবার জন্য উন্মুক্ত করতে উদ্যোগী সংঘ
-
শ্যামাপ্রসাদের ভিটে সংস্কারে ২০০ কোটি, বসবে ১২৫ ফুটের মূর্তিও, বদলের আশা পর্যটন মানচিত্র
-
জুলাইতেই জ্বালানি মানচিত্রে নতুন অধ্যায়, অশোকনগরে শুরু বাণিজ্যিক তেল উত্তোলন
-
মেসির মায়ামিতে নিষ্প্রভ রোনাল্ডো! কলম্বিয়ার বিরুদ্ধে ড্র’য়ে নকআউটে কঠিন লড়াইয়ে পর্তুগাল
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া