আইপিএলের দেখানো পথে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ শুরু হয়েছে বিভিন্ন দেশে। সেই পথে হাঁটছে ইউরোপও। তিনটে দেশ মিলিয়ে যে ইউরোপীয় টি-২০ লিগ হবে, সেখানে এবার দল কিনলেন জন্টি রোডস, ফাফ ডু’প্লেসিস ও হেনরিক ক্লাসেন। নেদারল্যান্ডসের রটারডামের দলের মালিকানা নিয়েছেন তাঁরা। আর ইউরোপের ক্রিকেটারদের উন্নতির জন্য তাঁদের ভারতে ও দক্ষিণ আফ্রিকায় নিয়ে আসার পরিকল্পনা করছেন জন্টি।
আরও পড়ুন:
২০২৬ থেকে শুরু হবে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ (ইটিপিএল)। আয়োজক কোনও একটা নয়, তিন-তিনটে দেশ। স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের ছটা দল মিলে খেলা হবে আইসিসি অনুমোদিত এই লিগে। যেখানে ইতিমধ্যে অভিষেক বচ্চন, ক্রিস গেইল, স্টিভ ওয়ারা দল কিনেছেন। এবার তাতে নাম জুড়ল দক্ষিণ আফ্রিকার তিন তারকার। আগস্ট-সেপ্টেম্বর মাসের এই টুর্নামেন্টে রটারডামকে নেতৃত্ব দেবেন ডু’প্লেসিস।
রোডস বলছেন, “এখানকার ক্রিকেটকে একজোট করে আরও উন্নত করার জন্য একটি শক্তিশালী ব্যবসায়িক কাঠামো প্রয়োজন। ইটিপিএল সেই সুযোগটাই তৈরি করে দিচ্ছে। এর মাধ্যমে নতুন প্রতিভা খুঁজে বের করা, তাঁদের গড়ে তোলা এবং ইউরোপজুড়ে ক্রিকেটকে আরও শক্তিশালী করার পথ তৈরি হচ্ছে।” কিন্তু সমস্যাও আছে। শীতের সময় ইউরোপের অনেক দেশই বরফে চাদরে ঢেকে যায়। সেই পরিস্থিতিতে ক্রিকেট অনুশীলন সম্ভব নয়। তাই ভারত ও দক্ষিণ আফ্রিকার দ্বারস্থ হতে চাইছেন সর্বকালের অন্যতম সেরা ফিল্ডার।
তিনি বলেন, “চার সপ্তাহের টুর্নামেন্ট থেকে কিছু পাওয়া সম্ভব নয়। তাই শীতকালে আমরা প্লেয়ারদের ভারত ও দক্ষিণ আফ্রিকায় নিয়ে আসার ব্যবস্থা করব। তাঁরা ক্লাব ক্রিকেট খেলবেন, কোচেদের সাহায্য পাবেন। আসলে আমরা একটা ক্রিকেট-পরিবেশ তৈরি করতে চাই। তাই ম্যানেজমেন্ট, সদস্য ও কোচেদেরকে এখান থেকেই নির্বাচিত করব। তাঁদের ভারত ও দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাব। যেখানে আমরা তাঁদের খেলার উন্নতি ঘটাতে পারব।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাষ্ট্রবাদের রাখিবন্ধন, খোল বাজিয়ে মমতার বাড়ি সামনে কীর্তন মুখ্যমন্ত্রী শুভেন্দুর!
-
‘আমার কুকুরটা কুকুর আর অন্যেরটা টমি’, কৃতীর পোশাক বিতর্কে কঙ্গনাকে চরম কটাক্ষ কুনিকার
-
মণ্ডপের আশেপাশে চলবে না আমিষ! বাংলার পুজোর আয়োজকদের বার্তা বিশ্ব হিন্দু পরিষদের
-
ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড কাণ্ডে হাই কোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি, কী বলল আদালত?
-
‘আবর্জনা সাফ করার শপথ নিতে হবে’, রাখিবন্ধনে ‘যাদবপুরের দেশ বিরোধী’দের তোপ মুখ্যমন্ত্রীর