WTC final

রাবাডার ৫ উইকেট, WTC ফাইনালে সওয়া দু’শোর আগেই শেষ অজিরা

প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে নেমেই পাঁচ উইকেট তুলে নিলেন দক্ষিণ আফ্রিকার পেসার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০২৫, ২১:২০

options
link
রাবাডার ৫ উইকেট, WTC ফাইনালে সওয়া দু’শোর আগেই শেষ অজিরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন। কিন্তু এবার লর্ডসে ফাইনাল খেলতে নেমে যথেষ্ট চাপে পড়ল অস্ট্রেলিয়া। নেপথ্যে কাগিসো রাবাডার আগুনে স্পেল। প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে নেমেই পাঁচ উইকেট তুলে নিলেন দক্ষিণ আফ্রিকার পেসার। মাত্র ২১২ রানে থেমে গেল অজিদের প্রথম ইনিংস।

Advertisement

প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। বুধবার লর্ডসে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। মেঘলা আবহাওয়ায় শুরু থেকেই প্রোটিয়া পেস ব্যাটারির সামনে সমস্যায় পড়তে দেখা যায় অজি ব্যাটারদের। খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন উসমান খোয়াজা। মাত্র ৪ রানে আউট ক্যামেরন গ্রিনও। মার্নাস লাবুশেন ক্রিজে টিকে থাকার চেষ্টা করেও ১৭ রানে আউট হয়ে যান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গতবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে একাই হারিয়ে দিয়েছিলেন ট্র্যাভিস হেড। কিন্তু এদিন তাঁর সংগ্রহ মাত্র ১১ রান। অজি ব্যাটারদের ব্যর্থতার দিনেও অবশ্য উজ্জ্বল স্টিভ স্মিথ। ১১২ বলে ৬৬ রান করেন তিনি। লোয়ার অর্ডারে ৭২ রান করে অজি ইনিংসকে ২০০র গণ্ডি পার করান তরুণ বিউ ওয়েবস্টার। তবে চাপানের বিরতির পরে ধস নামে অজি ব্যাটিং লাইন আপে। মাত্র ২০ রানের মধ্যে শেষ পাঁচটি উইকেট হারায় অস্ট্রেলিয়া। ২১২ রানের মধ্যেই শেষ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।

Advertisement

প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে নেমেই দুরন্ত পারফরম্যান্স রাবাডার। দিনের সপ্তম ওভারেই খোয়াজার উইকেট তুলে নেন তিনি। তারপর একে একে গ্রিন, ওয়েবস্টারের উইকেট গিয়েছে রাবাডার ঝুলিতে। অজি অধিনায়ক প্যাট কামিন্সের উইকেটও পেয়েছেন তিনি। এদিন রাবডার পঞ্চম শিকার মিচেল স্টার্ক। রাবাডার পাশাপাশি এদিন তিন উইকেট তুলে নিয়ে নজর কেড়েছেন মার্কো জানসেনও। একটি করে উইকেট পেয়েছেন কেশব মহারাজ এবং এডেন মার্করাম।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.