সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে তিনি কেরিয়ারের মধ্যগগনে। তাঁর ধ্যানজ্ঞান ক্রিকেট। তবে অন্য খেলাতেও সমান আগ্রহ রয়েছে কে এল রাহুলের। ক্রিকেটের পাশাপাশি বিনিয়োগের জন্য তিনি বেছে নিলেন ভলিবলের মাঠ। প্রাইম ভলিবল লিগে গোয়ার দলের স্বত্ত্ব কিনলেন ভারতীয় তারকা।
সোশাল মিডিয়ায় মঙ্গলবার কে এল রাহুল ঘোষণা করেছেন, প্রাইম ভলিবল লিগের গোয়া গার্ডিয়ান্সের ১০ শতাংশ মালিকানা কিনেছেন তিনি। ভারতীয় দলের তারকার কথায়, ভারতে ভলিবলের প্রসারে ভূমিকা নিতে চান তিনি। রাহুলের কথায়, “প্রাইম ভলিবল লিগ ভারতে ভলিবলে প্রাণ সঞ্চার করেছে। এই লিগের প্রাথমিক লক্ষ্য হল ভলিবলকে দেশের প্রতিটা ঘরে পৌঁছে দেওয়া। সেই কাজে যু্ক্ত হতে পেরে ভালো লাগছে।”
রাহুল প্রাইম ভলিবল লিগের দল গোয়া গার্ডিয়ান্সের আংশিক মালিকানা কিনেছেন। অক্টোবর মাসের ২ তারিখ শুরু হতে চলেছে এই লিগের চতুর্থ মরশুম। এই মরশুমেই প্রথমবার নামবে গোয়ার দল। গোয়া গার্ডিয়ান্সের আর এক মালিক রাজু চেকুরি। তিনি রাহুলকে স্বাগত জানিয়ে জানিয়েছেন, ভলিবলের প্রতি রাহুলের ভালোবাসার কথা জেনেই তিনি দলের স্বত্ত্ব তাঁর কাছে বেচতে চেয়েছেন।
রাহুল এই মুহূর্তে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে দ্বিতীয় টেস্ট খেলছেন। এর পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে দেখা যাবে তাঁকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও খেলার কথা তাঁর। সেসবের আগে আপাতত অন্য খেলায় মন দিয়েছেন তিনি।
সর্বশেষ খবর
-
ভয় দেখিয়ে অভিনেত্রীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার বর্ষীয়ান পরিচালক
-
বাঘের মুখে প্লাস্টিক থেকে থার্মোকলের দূষণে জেরবার ম্যানগ্রোভ, শিরে সংক্রান্তি সুন্দরবনের!
-
শিয়রে শুল্কের খাঁড়া, অশনি সংকেতের মাঝেই মোদিকে ফোন ট্রাম্পের ডেপুটি ভ্যান্সের
-
দিঘার সৈকতে উঠল টন টন ইলিশ, এবার সস্তায় মিলবে রুপোলি শস্য?
-
বালোচিস্তানের সোনার খনি থেকে পাততাড়ি গোটাচ্ছে চিন! সিপিএসই-র ভবিষ্যৎ নিয়েও উদ্বিগ্ন পাকিস্তান