ইডেনে ম্যাচের পরই শামিকে তলব লালবাজারের 

পুলিশি সমনের জবাব দিয়েছেন শামি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২০, ২০১৮, ১৮:১৭

options
link
ইডেনে ম্যাচের পরই শামিকে তলব লালবাজারের 

সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়: মহম্মদ শামি ও তাঁর দাদার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে লালবাজারের দ্বারস্থ হয়েছিলেন হাসিন জাহান। ভারতীয় পেসারের স্ত্রীর অভিযোগের বিরুদ্ধে এবার শামিকে তলব করলেন লালবাজারের গোয়েন্দারা। মঙ্গলবার মহম্মদ শামির কাছে নোটিস পৌঁছেছে। বুধবার দুপুর দু’টোর  মধ্যে তাঁকে লালবাজারে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাজিরা এড়ালে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন গোয়েন্দারা।

Advertisement

[আইপিএলের মাঝেই ভোগান্তি, ধর্ষণের অভিযোগে শামির দাদাকে তলব লালবাজারের]

Advertisement

এদিকে আইনজীবী মারফৎ পুলিশি সমনের জবাব দিয়েছেন শামি। তাঁর আইনজীবী জানিয়েছেন, আইপিএল আইপিএল সফরসূচির জন্য হাজিরা দিতে পারবেন না তিনি। উল্লেখ্য, সোমবার শামির দাদা মহম্মদ হাসিবকে তলব করেন গোয়েন্দারা। আগামী ১৮ এপ্রিল বুধবার তাঁকে ডেকে পাঠানো হয়েছে। সোমবার লালবাজারে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান প্রবীণ ত্রিপাঠী জানিয়েছিলেন, হাসিবকে লালবাজারে আসার জন্য শনিবারই ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি আসেননি। সময় চেয়েছিলেন। তিনি না আসায় এদিন তাঁকে ফের তলব করা হয়।

Advertisement

গত বেশ কয়েকদিন ধরে ব্যক্তিগত বিষয় নিয়ে অভিযোগ ও পালটা অভিযোগের পালা চলছে হাসিন ও শামির মধ্যে। শামি ও তাঁর পরিবারের বিরুদ্ধে বিবাহ-বহির্ভূত সম্পর্ক, শারীরিক অত্যাচার, ধর্ষণের মতো বিস্ফোরক অভিযোগ তুলেছেন হাসিন। প্রশ্নের মুখে পড়েছিল শামির ক্রিকেটজীবনও। কিন্তু জাতীয় দলের এই ক্রিকেটারের বিরুদ্ধে তদন্তে কিছুই পায়নি বোর্ডের দুর্নীতিদমন শাখা। তাই আইপিএলে খেলতে কোনও বাধা নেই তাঁর। এতকিছুর পর দিল্লির জার্সি গায়ে এই প্রথম শহরে এসেছে শামি।

[আইপিএল ম্যাচের মাঝেই শ্লীলতাহানির শিকার যুবতী, গ্রেপ্তার অভিযুক্ত]]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.