সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর ‘দত্তক পুত্র’ মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। যে সে নন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (MK Stalin) বিশ্বজয়ী অধিনায়ককে এমনই আখ্যা দিলেন।
ধোনি রাঁচির হলেও চেন্নাইয়ে তিনি দারুণ জনপ্রিয়। আইপিএলে তিনি চেন্নাই সুপার কিংসকে এনে দিয়েছেন সাফল্যের পর সাফল্য। তাঁর জনপ্রিয়তা এতটাই যে রাজ্য সরকারের উদ্যোগে এবং তাদের প্রচেষ্টায় তৈরি তামিলনাড়ু চ্যাম্পিয়নশিপ ফাউন্ডেশনের অ্যাম্বাসাডর করা হয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ককে।
[আরও পড়ুন: খেতাবি লড়াইয়ে পিছিয়ে পড়ছে আল নাসের, ম্যাচ ড্র করে মেজাজ হারালেন রোনাল্ডো]
তামিলনাড়ু চ্যাম্পিয়নশিপ ফাউন্ডেশনের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্ট্যালিন। সেখানে একই মঞ্চে দেখা যায় মহেন্দ্র সিং ধোনিকে। উদ্বোধনী অনুষ্ঠানে এসে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, তাঁর সরকার ক্রিকেটে অসংখ্য ধোনি তৈরি করতে চায়। অন্যান্য খেলাতেও তারকা তৈরির দিকে নজর দেওয়া হবে।
স্ট্যালিন বলেছেন, ”তামিলনাড়ুর সবার মতোই আমিও এমএস ধোনির বড় ভক্ত। সম্প্রতি আমি দু’বার চিপকে গিয়েছিলাম ধোনির ব্যাটিং দেখতে। আশা করি তামিলনাড়ুর দত্তক পুত্র চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা চালিয়ে যাবেন।” ধোনিকে তামিলনাড়ুর দত্তক পুত্র বলে উল্লেখ করেন স্ট্যালিন।
মধ্যবিত্ত পরিবার থেকে উত্থান ধোনির। সেখান থেকেই বিশ্বজয় রাঁচির রাজপুত্রের। এর পিছনে রয়েছে কঠিন পরিশ্রম। ধোনি হয়ে ওঠার পিছনের কঠিন পরিশ্রমের উল্লেখ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে স্ট্যালিন বলেছেন, ”লক্ষ লক্ষ তরুণের অনুপ্রেরণা ধোনি। এই কারণেই তামিলনাড়ু চ্যাম্পিয়নশিপ ফাউন্ডেশনের অ্যাম্বাসাডর করা হয়েছে তাঁকে। তামিলনাড়ু থেকে আমরা অসংখ্য ধোনি তৈরি করতে চাই। শুধুমাত্র ক্রিকেটে নয়, সমস্ত খেলাতেই আমরা এরকম চ্যাম্পিয়ন তৈরি করতে চাই।”
এদিকে কয়েকদিন আগেই রাজ্যের কোনও ক্রিকেটার চেন্নাই সুপার কিংস দলে না থাকায় ধোনির দলকে রীতিমতো নিষিদ্ধ করার দাবি উঠেছিল তামিলনাড়ু বিধানসভায়।
சென்னையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் “முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் 2023”- க்கான டி – ஷர்ட் வெளியிட்டார். pic.twitter.com/EwnhQMqYes
— CMOTamilNadu (@CMOTamilnadu) May 8, 2023
পিএমকের (PMK) বিধায়ক এসপি ভেঙ্কটেশ্বরণ বক্তব্য পেশ করেছিলেন, “চেন্নাই সুপার কিংস নিজেদের তামিলনাড়ুর দল বলে দাবি করে। তামিলনাড়ুতে বিজ্ঞাপন দিয়ে টাকা তুলে নিয়ে যায়। অথচ তামিলনাড়ুর (Tamilnadu) কোনও ক্রিকেটার ওদের দলে নেই। তামিলনাড়ুতে এখন প্রচুর প্রতিভাবান ক্রিকেটার তৈরি হচ্ছে, তাও সিএসকে (CSK) আমাদের রাজ্যের ক্রিকেটারদের সুযোগ দেয় না। এই দলকে নিষিদ্ধ করে দেওয়া উচিত।”
এবার রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং ধোনিকেই তামিলনাড়ুর দত্তক পুত্র বলে আখ্যা দিলেন।
[আরও পড়ুন: এখনই অবসর নিচ্ছেন না ধোনি, বন্ধু রায়না দিলেন আপডেট]
সর্বশেষ খবর
-
চার্চিলে খেলতে চাইছেন না প্রণয়রা, জামশেদপুর ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসতে পারেন ফুটবলাররা
-
তদন্তে ‘অসহযোগিতা’ সুমিতের, অভিষেকের আপ্তসহায়ককে হেফাজতে চেয়ে ‘সুপ্রিম’ দরবারে রাজ্য
-
বামপন্থী ও ‘আরশোলা’দের মিছিলে পড়ুয়াদের ‘না’! বিতর্কে পড়ে পিছু হটল বিজয় সরকার
-
বেঁচে আছেন ইমরান! ‘সুপ্রিম’ নির্দেশের পরই বুশরা বিবি ও বোনের সঙ্গে সাক্ষাৎ কাপ্তানের
-
‘অনন্ত সিং’ জিতের ছবিকে হিন্দুত্ববাদী তোপ! চর্চার মাঝেই টলিউডের নীরবতা নিয়ে প্রশ্ন জীতুর