তাঁরা ছিলেন বাইশ গজে সতীর্থ। ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও তাঁদের বন্ধুত্ব অটুট। মহম্মদ কাইফ, যুবরাজ সিং, বীরেন্দ্র শেহওয়াগরা একসঙ্গে হলে এখনও নস্ট্যালজিক হয়ে পড়েন দেশের ক্রিকেটভক্তরা। তৈরি হয় কত মিষ্টি মুহূর্ত। আবার নিজেদের মধ্যে হাসি-মশকরাও চলে। যেমন নিজেকে ‘গরিব’ বলে যুবি-বীরুদের কটাক্ষ করতে ছাড়লেন না কাইফ। অবশ্য যুবরাজের পালটা খোঁচাও হজম করতে হল।
আরও পড়ুন:
রবিবার কপিল শর্মার অনুষ্ঠানে দেখা যাবে ভারতীয় ক্রিকেটের তিন তারকাকে। সম্প্রতি তার একটি প্রোমো পোস্ট করা হয়েছে সম্প্রচারকারী চ্যানেলের তরফ থেকে। সেখানে নিজেদের মধ্যে খোশগল্পে মেতে তিন মেতে। একে-অপরের সঙ্গে খুনসুটি করার সুযোগও ছাড়লেন না কেউ। যেমন কাইফ বলেন, “আমি ওদের দু’জনের থেকে অনেক গরিব। এরা যদি কাঁধও ঝাঁকায়, তাহলে ৫-৬ কোটি টাকা পড়বে।”
তবে ইট ছুড়ে পাটকেলও খেলেন কাইফ। সঙ্গে সঙ্গে যুবরাজের প্রশ্ন, “তোর এই জুতোটা কোন কোম্পানির?” কাইফ উত্তর দেন, “গুচি।” ব্যাস, আর যাবেন কোথায়! যুবরাজের পালটা, “আর ও কি না নিজেকে গরিব বলে। ওর জন্য সবার হাততালি দেওয়া উচিত।” আসলে ‘গুচি’ বিশ্বের অন্যতম সেরা ও দামি পোশাক প্রস্তুতকারক। ফলে তাদের জুতো তো আর কম দামি হবে না। যুবরাজ কিন্তু সেই প্রসঙ্গে সরাসরি না গিয়েও ঠিক জবাব দিয়ে দিলেন।
তবে এ তো শুধু ট্রেলার। মূল অনুষ্ঠানে যে আরও মজা অপেক্ষা করে আছে, তা প্রোমোতেই আঁচ পাওয়া গিয়েছে। যুবরাজের সঙ্গে নাচের ছন্দে পা মেলালেন কাইফ। আবার শেহওয়াগের ‘কুঁড়েমি’ নিয়েও খোঁচা দিলেন যুবি। সব মিলিয়ে তিন ক্রিকেটারের বন্ধুত্ব ও ক্রিকেটের পুরনো গল্প শোনার অপেক্ষায় ভক্তরা।
Iss hafte, Mastiverse mein hogi dosti ki hattrick! pic.twitter.com/mbvcxjFGgL
— Netflix India (@NetflixIndia) January 15, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
উত্তরাখণ্ডে ভোটের মুখে বিরাট ধাক্কা কংগ্রেসের, দলের সব পদ ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
-
বঙ্গ তারকার চোটে দলে জায়গা, দলীপ ফাইনালে সেঞ্চুরির পর জাতীয় দলে খেলার স্বপ্ন তরুণ তুর্কির
-
কৃষ্ণনগর রাজবাড়ির দিঘিতে ভাসছে লাশ! সাতসকালে উদ্ধার দেহ, মৃত্যু ঘিরে ধোঁয়াশা
-
‘তোমার বাবার টাকায় খাই?’, ৬৭ বছর বয়সে বিয়ের কথা শুনেই রেগে আগুন নীনা গুপ্তা
-
এবার সরাসরি ‘নীতুদা’র নাম নিয়ে আক্রমণ! ইস্টবেঙ্গল সমর্থকদের জন্যও বিস্ফোরক বার্তা অস্কারের