সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের বল গড়িয়েছে। ৯ জুন ভারত-পাক ম্যাচ (India vs Pakistan)। সেই ম্যাচের আগে মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) রিওয়াইন্ড মোডে। ফিরে যাচ্ছেন ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে।
সেবারই প্রথমবার আইসিসি বিশ্বকাপ খেলতে নামেন রিজওয়ান। ভারতের বিরুদ্ধেও প্রথম বার নেমেছিলেন পাক উইকেটকিপার। ভারতকে হারানোর প্রভাব পরবর্তীতে উপলব্ধি করেন রিজওয়ান। সেই অভিজ্ঞতা থেকে রিজওয়ান ভারতের বিরুদ্ধে নামার আগে নিজেকে তাতাচ্ছেন পুরনো ঘটনা স্মরণ করে।
[আরও পড়ুন: শিকড় কলকাতায়, বিশের বিশ্বযুদ্ধে কানাডার পতাকা বাঙালি নিখিলের হাতে]
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিজ্ঞতা শেয়ার করে পাক উইকেট কিপার বলেন, ভারত ম্যাচের আগে রামিজ ভাই আমাদের বলেছিলেন, বিশ্বকাপ জেতো বা হারো, ভারতের বিরুদ্ধে হারলে চলবে না।
রামিজ রাজা নিজের অভিজ্ঞতা শেযার করে রিজওয়ানদের পরামর্শ দিয়েছিলেন, ”চাপ অনুভব করবে না। চাপ অনুভব করলে তা গ্রাস করতে শুরু করবে।”
সেবারের বিশ্বকাপের আগে পর্যন্ত ৫০ বা ২০ ওভারের বিশ্বকাপে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। দুবাইয়ে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে পাকিস্তান ১০ উইকেটে হারায় ভারতকে।
রক্তের গতি বাড়ানো ম্যাচ জেতার পরে অন্য উপলব্ধি হয়েছিল রিজওয়ানের। পাকিস্তানে তাঁর প্রশংসা করা হত। যে দোকানে তিনি যেতেন, তাঁর থেকে পয়সা নেওয়া হতো না। কারও বাড়িতে গেলে গৃহস্থ বলতেন, ম্যাচটা তাঁরা প্রতিদিনই দেখেন। দুবাইয়ের সেই জয় রিজওয়ানকে বাস্তব শিক্ষা দিয়ে গিয়েছিল। রিজওয়ান এখন অভিজ্ঞ ক্রিকেটার। পাকিস্তানের অন্যতম ভরসা। সেই তিনিই পুরনো মন্ত্রে নিজেদের তাতাচ্ছেন ৯ জুনের ম্যাচের আগে।
[আরও পড়ুন: প্রস্তুতি ম্যাচের পর প্র্যাকটিসেও নেই বিরাট, কারণ কী?]
সর্বশেষ খবর
-
দালালের রেট ২৫০! গুদাম তৈরির অনুমোদনে দেদার ‘দুর্নীতি’, তারাতলা-তদন্তে চাঞ্চল্যকর তথ্য
-
ইটস টাইম ফর আফ্রিকা… হাড্ডাহাড্ডি পেনাল্টিতে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো
-
হাসপাতালে হিয়া, মঙ্গলেই হচ্ছে অস্ত্রোপচার, কী হল ‘পটলকুমার গানওয়ালা’র?
-
অরুণাচলের জমি গিলছে ড্রাগন! চিনা আগ্রাসনের অভিযোগে তদন্তে সরকার, কী বলছে সেনা?
-
বাজ পড়ে হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ দুর্ঘটনা, পাইপলাইনে আগুন লেগে ঝলসে গেলেন ৩৫জন