সময়টা একেবারেই ভালো যাচ্ছে না মহম্মদ রিজওয়ানের (Mohammad Rizwan)। বিগ ব্যাশ থেকে বাদ পড়েন। পাকিস্তান সুপার লিগেও ব্যাটে রান নেই। এবার কি অবসরে? সাংবাদিক সম্মেলনে সেই প্রশ্ন উঠে আসতেই বিস্ফোরক স্বীকারোক্তি পাক তারকা। রিজওয়ানের নিজের মতে, পাকিস্তান দলে তাঁর খেলার কোনও যোগ্যতাই নেই।
আরও পড়ুন:
পিএসএলে রিজওয়ানের দল রাওয়ালপিন্ডিজ হেরেছে ৭ ম্যাচের ৭টিতেই। সম্প্রতি কোয়েটা গ্লাডিয়েটরসের কাছে হারের পর উঠেছে তাঁর অবসরের প্রসঙ্গ। পাকিস্তানের টি-টোয়েন্টি দলে সুযোগ পান না বহুদিন। এবার তাঁর স্বীকারোক্তি, এই ফর্মে তিনি দলে সুযোগ পাওয়ার একেবারেই যোগ্য নন। ম্যাচের পর তিনি বলেন, “বিগ ব্যাশে খেলার সময় যখন দল নির্বাচন হচ্ছিল, আমি পরিষ্কার বলেছিলাম আমি পাকিস্তান দলে জায়গা পাওয়ার যোগ্য নই। আমার পারফরম্যান্স সেরকম নই। কিন্তু আমি সেই একই ব্যক্তি, আপনারা যাঁকে নিয়ে বলেছিলেন যে ছক্কা মারতে পারে না।”
তাঁর সংযোজন, “আমি সৎ থাকতে চাই। আমরাও তো মানুষ। আমি নিজেই আপনাদের বলেছি যে ভুল করেছি। কিন্তু তার মানে এই নয় যে আমি মনোবল হারিয়ে ফেলেছি। কিংবা আশা ছেড়ে ঘরে বসে থাকব। বা অবসর নিয়ে নেব। আমার মধ্যে ক্ষমতা থাকলে আমি নিশ্চয়ই সুযোগ পাব। যদি সেটা না হয়, তাহলে অধিনায়কদের বলেছি আমার পরিবর্তে অন্য কাউকে নিতে।” পাকিস্তানের হয়ে ১০৬ টি-টোয়েন্টিতে রিজওয়ানের স্ট্রাইক রেট ১২৫। অন্যদিকে পিএসএলে ৭ ম্যাচে রান করেছেন মাত্র ১০৭। গড় ১৫.২৮, সর্বোচ্চ রান ৪১।
তবে, টি-টোয়েন্টিতে না হলেও টেস্ট বা ওয়ানডে নিয়মিত পাকিস্তানের হয়ে খেলে যাচ্ছেন প্রাক্তন অধিনায়ক। মার্চ মাসে বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ওয়ানডে খেলেছেন। তবে রান পাননি। সদ্য বাংলাদেশের বিরুদ্ধে দু’টি টেস্টের যে দল ঘোষণা করা হয়েছে, সেখানে রিজওয়ানের নামও আছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হরমুজের পালটা ক্যালিফোর্নিয়া! মার্কিন ভূখণ্ড ‘দখল’ ইরানের, ধুন্ধমার মানচিত্র ‘যুদ্ধ’
-
বিশ্বকাপে পাকবধ ভারতের, পাঁচতারা পারফরম্যান্সে পাকিস্তানের বিদায়ঘন্টা বাজালেন হরমনপ্রীতরা
-
স্পিন-জুজু কাটিয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া, কোন মন্ত্রে সফল? মুখ খুললেন রাহুল
-
কলকাতায় আগ্নিকাণ্ডে মৃত ৮ বাংলাদেশি, দেশে দ্রুত দেহ ফেরানোর প্রতিশ্রুতি তারেকের মন্ত্রীর
-
এবার থেকে ৩ মাস পরই বদলাবে EMI, ঋণের নিয়মে বড়সড় বদলের পথে রিজার্ভ ব্যাঙ্ক