সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোট সারাতে লন্ডনে বিশেষজ্ঞর পরামর্শ নিতে যাবেন মহম্মদ শামি (Mohammed Shami)। সূত্রের খবর, গোটা ভারত-ইংল্যান্ড (India vs England) টেস্ট সিরিজে নামতে পারবেন না তিনি। বিশ্বকাপ ফাইনালের পর থেকে মাঠে আর নামেননি বাংলার পেসার। গোড়ালির চোটের জন্য শামি এখন বিশ্রামে।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্ট ম্যাচের দল ঘোষণা করা হয়েছে। সেই দলে শামিকে রাখা হয়নি। বোর্ড আশা করছে পরবর্তী তিনটি টেস্ট ম্যাচে ফিরে আসবেন শামি। কিন্তু সূত্রের খবর বলছে অন্য কথা। চিকিৎসকরা বাংলার পেসারকে লন্ডনে বিশেষজ্ঞর পরামর্শ নেওয়ার কথা জানিয়েছেন। এনসিএ-র স্পোর্টস সায়েন্স বিভাগের প্রধান নীতীন প্যাটেল শামির সঙ্গে লন্ডনে যাবেন। ফলে পরিস্থিতি এখন যা তাতে ইংল্যান্ডের বিরুদ্ধে পরবর্তী তিনটি টেস্টেও খেলতে হয়তো দেখা যাবে না শামিকে।
[আরও পড়ুন: ডুরান্ড ফাইনালে তিনিই ছিলেন নায়ক, ওড়িশায় পেনাল্টি নষ্ট করে ভিলেন কি পেত্রাতোস?]
দিনকয়েক আগে মহম্মদ শামি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওয় দেখা গিয়েছে তারকা পেসার একাধিক শট খেলছেন নেটে। শামির সেই ভিডিও দেখে অনেকেই ভেবেছিলেন তিনি বোধহয় আইপিএলের প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পুরোদস্তুর সুস্থ হয়ে ফিরে আসতে হলে শামিকে গোড়ালির চোট সারাতেই হবে। সেই কারণেই তাঁকে লন্ডনে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।
[আরও পড়ুন: ডার্বিতে ২-১ ব্যবধানে এগিয়ে কুয়াদ্রাত, হ্যামলিনের বাঁশিওয়ালা কৃতিত্ব দিচ্ছেন ক্লেটন-নন্দদের]
সর্বশেষ খবর
-
হরমুজ এবার ট্রাম্প প্রণালী! ইরানের সঙ্গে উত্তেজনার মাঝেই গর্জন মার্কিন প্রেসিডেন্টের
-
কখনও জলে ডুবে, কখনও ঠায় শুয়ে, আচমকা কী হল ‘রামলালে’র?
-
বয়স ভাঁড়ানোর অপরাধে ‘বাংলা’র ক্রিকেটারকে দু’বছরের নির্বাসনে পাঠাল বোর্ড
-
পুজোর আগে বেহাল পিচ রাস্তা মেরামত, বিধায়কদের সঙ্গে বৈঠকে কী জানালেন পুর ইঞ্জিনিয়াররা?
-
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিদেশে ত্রিশতরান! দক্ষিণ আফ্রিকায় ইতিহাস হৃদয়ের