ক্রিকেট বিশ্বে এখন ভারতেরই রাজ। টানা দু’বার বিশ্বজয় করে এ কথা আরও একবার বুঝিয়ে দিয়েছে সূর্যকুমার যাদবরা। কিন্তু সেই কবেকার এশিয়া কাপ ট্রফি এখনও পাননি সূর্যকুমার যাদবরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে পাকিস্তান। হারের পর পিসিবি প্রধান মহসিন নকভিকে (Mohsin Naqvi) নিশানা করেছেন প্রাক্তন পাক ক্রিকেটার কামরান আকমল।
আরও পড়ুন:
তৃতীয় ওয়ানডেতে ১১ রানে হেরে গিয়েছে পাকিস্তান। ২-১ ব্যবধানে সিরিজ খোয়ানোর পর আকমল বলেন, “যদি অন্য দলগুলিকে হারাতেই না পারো, তাহলে এবার কি আইসিসি ট্রফিও চুরি করে দেশে নিয়ে আসবে?” প্রাক্তন ক্রিকেটার কোন প্রসঙ্গ টেনে এনে নকভিকে নিশানা করেছেন, তা সহজেই অনুমেয়। উল্লেখ্য, পিসিবি প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেছিল। তাই চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি না নিয়েই ফিরে আসে টিম ইন্ডিয়া। পরে শোনা যায়, ট্রফি নিয়ে চম্পট দেন নকভি।
পাকিস্তান ক্রিকেটারদের প্রতি তাঁর যে আর আস্থা নেই, সে কথা জানিয়েছেন আকমল। “এখন এমন পরিস্থিতি যে, নেদারল্যান্ডসও আমাদের বিরুদ্ধে খেলতে চাইবে। ওরাও জানে, আমাদের হারানো সহজ। পাকিস্তান ক্রিকেটে এখন এমনই হাল। এই দলকে নিয়ে আমার একেবারেই ভরসা নেই।” পাকিস্তান যে আরও খারাপভাবে হারতে পারত, এ কথাও বলেন তিনি।
উল্লেখ্য, প্রথম ম্যাচে মাত্র ১১৪ রানে অল আউট হয়ে গিয়েছিল পাকিস্তান। যা ৩৫ ওভার বাকি থাকতে জেতে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ ডাকওয়ার্থ লুইস নিয়মে ১২৮ রানে জিতে সিরিজে সমতায় ফেরে পাকিস্তান। তৃতীয় ম্যাচ ১১ রানে হারতে হয় তাদের। হতশ্রী হারের পর দলের ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন পাক অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। তিনি বলেন, “দলের জন্য গর্বিত। আমাদের কয়েক জন তরুণ ক্রিকেটার প্রথম বার এক দিনের সিরিজ খেলেছে। আমি ওদের জন্য সত্যিই গর্বিত। ওদের লড়াই মুগ্ধ করেছে। ওদের পাশে থাকব।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য