সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) ক্যাপ্টেন্সির মাথামুণ্ডু বুঝে উঠতে পারছেন না বিশেষজ্ঞ-প্রাক্তনরা। সবাই প্রশ্ন করছেন, দলের সেরা বোলারকেই তো বল করালেন না পাণ্ডিয়া। একই রকম ভাবে বিস্মিত সানরাইজার্স হায়দরাবাদের তারকা হেনরিক ক্লাসেন। যাঁর ৩৪ বলে অপরাজিত ৮০ রান মুম্বইয়ের সাজঘর থেকে ম্যাচ নিয়ে চলে যায় সানরাইজার্সের সাজঘরে।
প্রথমে ব্যাট করে মুম্বইয়ের বিরুদ্ধে রানের শৃঙ্গে চড়ল সানরাইজার্স। অনেকেই বলছেন, গোড়ার দিকে জশপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) দিয়ে বল করালে সানরাইজার্সকে আটকে রাখা যেত। চতুর্থ ওভার বল করেন বুমরাহ। ১৩-তম ওভারে আবার তাঁকে বল করতে ডাকা হয়। ততক্ষণে সানরাইজার্স হায়দরাবাদ ১৭৭ রানে পৌঁছে যায়।
[আরও পড়ুন: হার্দিকের স্ট্র্যাটেজিতেই ভুল, লোকসভার প্রচারের মাঝেও মুম্বই অধিনায়ককে তোপ ইউসুফের]
হার্দিক ও মুম্বইয়ের নীতি পরিষ্কার ছিল। ক্লাসেনের জন্য বুমরাহকে বাঁচিয়ে রাখা হয়েছিল। ম্যাচের শেষে হার্দিক পাণ্ডিয়ার ভুল ধরিয়ে দিয়ে ক্লাসেনকে বলতে শোনা যায়, ”মুম্বই তো ওদের সেরা বোলারকে পাওয়ারপ্লেতে ব্যবহারই করল না। আমাদের ব্যাটিং লাইন আপের শুরুর দিকে অবিশ্বাস্য সব স্ট্রাইকার রয়েছে। ওরা তো শুরুতেই ভুল করে বসে। আমাদের গোড়ার দিকের ব্যাটাররা শুরু থেকেই মারমুখী ব্যাটিং করতে থাকে। তাতেই আমাদের কাজ হয়ে যায়।”
সানরাইজার্স হায়দরাবাদের কোচ টম মুডিও প্রায় একই সুরে বলেন, ”বিশ্বের সেরা বোলার যখন দলে তখন প্রথম দশ ওভারে মাত্র একবার তাঁকে বল দেওয়া এবং ১৩-তম ওভারে দ্বিতীয় ওভার করানোর জন্য ডাকা মোটেও স্বাভাবিক ব্যাপার নয়।”
আইপিএল শুরু হতেই হার্দিক পাণ্ডিয়া কিন্তু বিতর্ক তৈরি করে দিয়েছেন। রোহিতের প্রতি সৌজন্য না দেখিয়ে মারাত্মক সমালোচিত হয়েছেন। তার উপরে প্রথম দুটো ম্যাচ হেরে চাপে পড়ে গেলেন পণ্ডিয়া।
[আরও পড়ুন: ক্লাসেনদের দাপটে দিশেহারা অধিনায়ক হার্দিক, মুম্বইয়ের ‘নেতৃত্বে’ ফিরলেন রোহিত!]
সর্বশেষ খবর
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?
-
পেট্রলে ইথানল মিশিয়ে ব্যবহারের পরিণাম কী? সুপ্রিম কোর্টে কেন্দ্র বলল, ‘সবটাই পরীক্ষার স্তরে’
-
মন্দিরের প্রণামী বাক্স ‘দখলের চেষ্টা’র অভিযোগ, কী বলছেন বিজেপি বিধায়ক রত্না দেবনাথের স্বামী?