যে ক্রিকেট খেলে, সে পাইলটও! নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার গ্লেন ফিলিপসকে কেন ‘সুপারম্যান’ বলা হয়, তার প্রমাণ মিলেছে বারবার। মাঠে উড়ন্ত বাজপাখির মতো তাঁর ফিল্ডিং যেমন তাক লাগিয়ে দেয়, তেমনই বিশ্বকাপ খেলা কিউয়ি তারকার বিমান অবতরণের ভিডিওয় মুগ্ধ নেটপাড়া।
আরও পড়ুন:
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন ফিলিপস। যেখানে দেখা যাচ্ছে, অকল্যান্ড বিমানবন্দরের ‘সেসনা ১৭২’ নামক চপারের ককপিটে বসে অত্যন্ত দক্ষতার সঙ্গে তাকে ল্যান্ড করাচ্ছেন। এই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অকল্যান্ড শহরের আশপাশে এক মনোরম সন্ধ্যা’। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
তবে বিমান চালানো তাঁর কাছে নতুন কিছু নয়। ফিলিপস একজন লাইসেন্সপ্রাপ্ত পাইলট। ২০২৫ আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলতে গিয়ে গুরুতর চোটের কবলে পড়েন ফিলিপস। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় তাঁকে। সেই সময়টাকেই তিনি ভিন্নভাবে কাজে লাগান। গত বছর সেপ্টেম্বরে তিনি প্রাইভেট পাইলট লাইসেন্স (পিপিএল) অর্জন করেছেন। বর্তমানে তাঁর লক্ষ্য কমার্শিয়াল পাইলট লাইসেন্স পাওয়া।
ফিলিপস বলেন, “আমার কাছে এটা স্বপ্ন। ছোট থেকেই পাইলট হতে চেয়েছিলাম। ক্রিকেটার না হলে হয়তো পাইলটই হতাম। ক্রিকেট ছাড়ার পর সুযোগ পেলেও এই কাজটাই করতে চাই।” চোটের সময় প্রতিদিন প্রায় ১২ ঘণ্টা ধরে এই বিষয়ে পড়াশোনা করেছেন। শেষ পর্যন্ত ছ’টি পরীক্ষায় পাশ করে পাইলট হওয়ার পথে এগিয়ে যান তিনি। ২০২৫ সালের ৫ মে তিনি সোলো সার্কিট সম্পন্ন করেন। ১৮ সেপ্টেম্বর মেনল্যান্ড এয়ারের অধীনে ফ্লাইট টেস্টে উত্তীর্ণ হয়ে প্রায় ৮০ ঘণ্টার উড়ান অভিজ্ঞতা নিয়ে অর্জন করেন প্রাইভেট পাইলট লাইসেন্স।
View this post on Instagram
ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেও বিমানচালনা তাঁর জীবনের বড় অংশ হয়ে উঠেছে। সম্প্রতি ফিলিপস নিউজিল্যান্ডের আর্ডমোর ফ্লাইং স্কুলে সময় কাটিয়েছেন। শিক্ষার্থী ও প্রশিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন। পাশাপাশি ‘এ৩২০’ সিমুলেটর চালানোর অভিজ্ঞতাও নিয়েছেন তিনি। উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেছিলেন তিনি। যদিও সূর্যকুমারদের দাপটের সামনে ম্রিয়মান থেকেছে তাঁর ব্যাট। অক্ষর প্যাটেল তাঁকে ৫ রানে সাজঘরে ফিরিয়েছিলেন। এখন ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে নিউজিল্যান্ড। সেখানে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য