সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে নাকি বয়কট করেছে বিসিসিআই। কেবল তাই নয়, আগামী মাসে মহিলাদের ইমার্জিং টিমের এশিয়া কাপ থেকেও নাকি নাম তুলে নিয়েছে ভারত। সোমবার সকালে এমন খবর নজরে আসে। যদিও এই খবরের কোনও বাস্তব ভিত্তি নেই বলে জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। এশিয়া কাপ থেকে কি নাম প্রত্যাহার করেছে ভারত? এমন প্রশ্নকে পত্রপাঠ উড়িয়ে দিয়েছেন তিনি।
সাইকিয়ার কথায়, “সকাল থেকেই রটেছে ভারত নাকি এশিয়া কাপ বয়কট করেছে। এমনকী বলা হচ্ছে, মহিলাদের ইমার্জিং টিমের এশিয়া কাপও নাকি ভারত খেলবে না। এই ধরনের খবরের কোনও সত্যতা নেই। আসন্ন এসিসি ইভেন্টগুলি নিয়ে বিসিসিআই এই ধরনের কোনও সিদ্ধান্ত নেয়নি।”
বোর্ড সচিবের সংযোজন, “বলা হচ্ছিল, ভারতীয় বোর্ড এশিয়া কাপে না খেলার ব্যাপারে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে চিঠি দিয়েছিল। যা সত্য নয়। বিসিসিআই এই ধরনের কোনও চিঠি দেয়নি। এই মুহূর্তে আমরা আইপিএল এবং আগামী মাসে শুরু হতে চলা ভারত-ইংল্যান্ড সিরিজ নিয়েই ভাবছি। ভারতীয় পুরুষ দল তো বটেই, মহিলা দলও ইংল্যান্ডে সফরে যাবে জুন মাসে।”
সাইকিয়া আরও বলেন, “এশিয়া কাপ নিয়ে এখনও কোনও কথাই আমাদের মধ্যে আলোচনা হয়নি। এই পরিস্থিতিতে যদি কোনও প্রতিবেদনে ভারতের এশিয়া কাপে অংশগ্রহণ নিয়ে কোনও খবর প্রকাশিত হয়, তাহলে সেটা গুজব। তাতে কান না দেওয়াই ভালো। বোর্ড যথাসময়ে এসিসি ইভেন্টগুলি নিয়ে ঘোষণা করবে।” চলতি বছর সেপ্টেম্বরে পুরুষদের এশিয়া কাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা।
সর্বশেষ খবর
-
ছেলেদের গালিগালাজে আপত্তি নেই, মেয়েরা বললেই সমস্যা কেন? মোদিকে প্রশ্ন রাহুলের, সঙ্গী বিতর্ক
-
‘লক্ষ্মীর ভাণ্ডারে’র দুর্নীতির ছায়া মহারাষ্ট্রে! ‘লড়কি বহিন’ প্রকল্পে অযোগ্যদের অ্যাকাউন্টে ৯ হাজার ৬০৫ কোটি
-
দেড়-দু’লাখেই ফায়ার সেফটি, লাইসেন্সও, নিউ মার্কেটে সিল হচ্ছে বেআইনি ৭০ হোটেল!
-
মন্দারমণির উত্তাল সমুদ্রে বড় অঘটন, স্নানে নেমে মৃত ১, খোঁজ নেই আরও এক পর্যটকের
-
বিমানবন্দরের ধাঁচে গড়ে উঠবে হাওড়া স্টেশন, থাকবে আধুনিক সুবিধা! পরিদর্শনে মন্ত্রী