সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারত (Team India)। মেগাফাইনালে স্বপ্ন ভাঙে টিম ইন্ডিয়ার। ভারতের এই বিপর্যয়ের কারণ কি অতিরিক্ত আত্মবিশ্বাস? ওয়াঘার ওপারে কিন্তু এমন থিওরির কথাই বলা হচ্ছে।
প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদির (Shahid Afridi) মতে, অতিরিক্ত আত্মবিশ্বাসেরই খেসারত দিতে হয়েছে ভারতকে। বুম বুম আফ্রিদির মন্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সামা টিভিতে ভারতের ব্যাটিং নিয়ে বিশ্লেষণ করার সময়ে শাহিদ আফ্রিদিকে বলতে শোনা গিয়েছে, ”যখন সবকটি ম্যাচ কেউ জিতে যায়, তখন স্বাভাবিক ভাবেই অতিরিক্ত আত্মবিশ্বাস জন্মায়। আর এই আত্মবিশ্বাস অনেক সময় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়।”
[আরও পড়ুন: হ্যারিস রউফের সঙ্গে পাক বোর্ডের বেজায় ঝামেলা! কোন বিতর্কে জড়ালেন তারকা পেসার?]
এদিকে ফাইনালের বিশ্লেষণ করতে বসে পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমির পরোক্ষে লোকেশ রাহুলকে দায়ী করেছেন। বলেছেন লোকেশ রাহুল অতিরিক্ত বল খেলায় কোহলির উপরে চাপ তৈরি হচ্ছিল। বাড়তে থাকা চাপের জন্যই কোহলিকে আউট হতে হয়েছে বলে জানিয়েছিলেন মহম্মদ আমির।
[আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ালেন বিশ্বজয়ী ওয়ার্নার, কিন্তু কেন?]
সর্বশেষ খবর
-
‘ককরোচ’ অভিজিতকে ইংরাজি নিয়ে খোঁচা ‘টুয়েলভথ পাস’ কঙ্গনার, ভাইরাল ভিডিও
-
এবার বল হাতেও ভেলকি বৈভবের! ব্যাটিং ব্যর্থতা ভুলে দলীপ অভিষেকে জোড়া উইকেট, ভিডিও ভাইরাল
-
ফুটপাথে দুধ গরম বিতর্কে বাচ্চা কোলে মুখ্যমন্ত্রীর কাছে মহিলা, ‘বাসস্থানের ব্যবস্থা করব’, বললেন শুভেন্দু
-
বহাল তবিয়তে খামেনেই, মৃত্যু জল্পনা উড়িয়ে প্রথমবার প্রকাশ্যে ইরানের সুপ্রিম লিডার!
-
‘ককরোচ’দের গোষ্ঠীদ্বন্দ্ব! জনপ্রিয় সৌরভ-আশুতোষদের পদ থেকে সরাল সিজেপি?