টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট লুকিয়ে খেলেছিলেন বাবর আজম, ফখর জামানরা? পাকিস্তানের দুই ক্রিকেটারের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ তুললেন পাকিস্তানের নির্বাচক আকিব জাভেদ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে তাঁদের বিরুদ্ধে তদন্ত দাবি করা হয়েছে।
আরও পড়ুন:
বিশ্বকাপ শেষে দেশে ফেরার পরই বাবরদের চোট ধরা পড়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের নির্বাচক আকিব জাভেদ। শনিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “বাবর ফিট নয়। ফখর জামানও ফিট নয়। সলমন মির্জাও আনফিট। পিসিবির কাছে অনুরোধ, ওদের বিরুদ্ধে তদন্ত হোক।” জাভেদ প্রশ্ন তোলেন, “বিশ্বকাপ চলাকালীন যদি ওরা ফিট না থাকেন, তাহলে সেটা কীভাবে নজর এড়াল? আমরা তো পরে এসে তাদের চোটের কথা জানলাম। খেলোয়াড়রা যখন বিশ্বকাপে যায়, তখন তাদের শারীরিক অবস্থা দেখার দায়িত্ব কোচ ও ফিজিওর। আমাদের জানানো উচিত ছিল। বিশ্বকাপের সময় কি ওদের ফিটনেস কেউ দেখেনি? ওরা কি সম্পূর্ণ ফিট ছিল?”
পাক নির্বাচকের কথায়, “শ্রীলঙ্কা থেকে ফেরার পর আমাদের চিকিৎসকরা বাবরকে পরীক্ষা করেছেন। চোটের জন্যই বাংলাদেশ সিরিজ ও ন্যাশনাল টি-টোয়েন্টি খেলতে পারছে না। ও খেলতে চেয়েছিল, কিন্তু চোটের কারণে খেলতে পারছে না।” তবে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, পাকিস্তান সুপার লিগ শুরুর আগে ব্যাটিং টেকনিকের ত্রুটি শুধরাতেই ন্যাশনাল টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ থেকে সরে দাঁড়িয়েছেন বাবর। উল্লেখ্য, ন্যাশনাল টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে লাহোর হোয়াইটস দলে বাবরের নাম ছিল।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাগ্য ফেরেনি পাকিস্তানের। আরও একটা আইসিসি টুর্নামেন্ট, সেখানে আগের মতোই নিজেদের ছাপ ফেলতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত সুপার এইট পর্বেই থেমে যায় তাদের অভিযান। দলের সিনিয়র ক্রিকেটাররাও প্রত্যাশা পূরণ করতে পারেননি। ব্যাট হাতে নিরাশ করেছেন বাবর আজমও। এমনকী শ্রীলঙ্কার বিরুদ্ধে ‘মরণবাঁচন’ সুপার এইট ম্যাচেও প্রথম একাদশে জায়গা পাননি তিনি। এবার তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন পাকিস্তানের নির্বাচক।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য