সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর ঠিক এক সপ্তাহ বাদে ইডেনে ভারত-ইংল্যান্ড টি-২০ ম্যাচে। অথচ এখনও ভিসাই পাননি ইংল্যান্ডের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার সাকিব মাহমুদ। ইসিবি সূত্রের খবর, আবেদন করা সত্ত্বেও এখনও পাক বংশোদ্ভূত ক্রিকেটার ভারতের ভিসা পাননি। অন্য ক্রিকেটারদের অবশ্য ভারতে আসার ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। ভিসা না মেলায় সাকিব ভারতে আসার বিমানও ধরতে পারেননি।
টি-২০ এবং ওয়ানডে সিরিজ খেলতে ভারতে আসছে ইংল্যান্ড। সেই দলে সুযোগ পেয়েছেন সাকিব মাহমুদ। টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে না খেললেও টেস্ট এবং ওয়ানডে-তে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ভারতের বিরুদ্ধে টি-২০ দলে হোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, মার্ক উডদের সঙ্গে পেসার হিসাবে রাখা হয়েছিল সাকিবকেও। যদিও ভারতের ভিসা না পাওয়ায় আদৌ তিনি ওই সিরিজে খেলবেন কিনা স্পষ্ট নয়।
ভারত সফরগামী দলে সুযোগ পাওয়া ইংল্যান্ডের পেসাররা এই মুহূর্তে আমিরশাহীতে অনুশীলন করছেন। জেমস অ্যান্ডারসনের অধীনে অনুশীলন করছেন আর্চাররা। সেখানেও যেতে পারেননি সাকিব। ইসিবিও ধোঁয়াশায়, আদৌ সাকিবের ভারতে আসা হবে কিনা তা নিয়ে। যদি শেষ মুহূর্তে পাক বংশোদ্ভূত ওই ক্রিকেটারকে ভিসা দেওয়া হয় সেটা আলাদা ব্যাপার।
যদিও পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতের ভিসা পেতে সমস্যা হওয়াটা নতুন কিছু নয়। এর আগেও একাধিক পাক বংশোদ্ভূত ক্রীড়াবিদ ভারতের ভিসা পেতে সমস্যায় পড়েছেন। সেই তালিকায় নবতম সংযোজন এই সাকিব মেহমুদ। ভারত ও পাকিস্তান-এই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ভালো নয়। দুই দেশের সম্পর্কের ঢেউ এসে আছড়ে পড়ছে ক্রীড়াক্ষেত্রেও। একদশকের বেশি সময় আগে ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে। পাকিস্তানের তারকা ক্রিকেটাররা ব্রাত্য থেকে যান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে।
সর্বশেষ খবর
-
দেবের ‘দাদাগিরি’তে সজল-কুণাল-মদনের সঙ্গে কৌস্তভ-নওশাদ, শতরূপ কোথায়? প্রোমো দেখে প্রশ্ন নেটপাড়ার
-
চলতি মাসেই গ্রেপ্তার! বিজেপি কর্মী অভিজিৎ খুনে আরও ২ জনের বিরুদ্ধে চার্জগঠন
-
দিল্লির জল বোর্ডের টেন্ডারে ১.৫২ কোটির দুর্নীতি, ফের গ্রেপ্তার আপ নেতা সত্যেন্দ্র জৈন
-
‘বন্দে মাতরম’-এর আগেই গাওয়া যাবে রাজ্যসঙ্গীত, বড়সড় সিদ্ধান্ত মাদ্রাজ হাই কোর্টের
-
অন্নপূর্ণার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা! মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের