PCB

ইংল্যান্ডের কাছে লজ্জার হার, তড়িঘড়ি প্রাক্তন আম্পায়ারকে নির্বাচক কমিটিতে নিল পাকিস্তান

বাংলাদেশের বিরুদ্ধে দেশের মাটিতে দু’টো টেস্টের দু’টোতেই হেরেছিল শান মাসুদের পাকিস্তান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১২, ২০২৪, ১৩:৪৮

options
link
ইংল্যান্ডের কাছে লজ্জার হার, তড়িঘড়ি প্রাক্তন আম্পায়ারকে নির্বাচক কমিটিতে নিল পাকিস্তান
ফাইল ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল‌্যান্ডের বিরুদ্ধে মুলতানে কুৎসিত ভাবে ইনিংস ও ৪৭ রানে টেস্ট ম‌্যাচ হারার পর জাতীয় নির্বাচক কমিটিতে বড়সড় রদবদল করে ফেলল পাকিস্তান। নির্বাচক কমিটিতে নিয়ে আসা হল টেস্ট আম্পায়ারিং থেকে সদ‌্য অবসর গ্রহণ করা পাকিস্তানি আম্পায়ার আলিম দারকে।

Advertisement

কিছুদিন আগেই বাংলাদেশের বিরুদ্ধে দেশের মাটিতে দু’টো টেস্টের দু’টোতেই হেরেছিল শান মাসুদের পাকিস্তান। এবার ইংল‌্যান্ডের বিরুদ্ধে লজ্জাজনক টেস্ট হার। এরপর অদলবদল অবশ‌্যম্ভাবী ছিল। সেটা এল জাতীয় নির্বাচক কমিটিতে। নতুন যে নির্বাচক কমিটি হয়েছে, তাতে রয়েছেন প্রাক্তন পাকিস্তান পেসার আকিব জাভেদ। রয়েছেন প্রাক্তন টেস্ট ক্রিকেটার আজহার আলিও। এঁদের সঙ্গে রাখা হয়েছে ক্রীড়া অ‌্যানালিস্ট হাসান চিমাকে। যিনি পাকিস্তান সুপার লিগে ম‌্যানেজারের কাজও করেন! প্রাক্তন টেস্ট ব‌্যাটার আসাদ শফিক আগে থাকতেই ছিলেন কমিটিতে। আর পঞ্চম পদে নেওয়া হল আলিম দারকে। এখানে বলে রাখা যাক, দারই প্রথম পাকিস্তানি আম্পায়ার, যিনি জাতীয় নির্বাচক কমিটিতে সুযোগ পেলেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এ দিকে ঘরের মাঠে আবার হেরে রীতিমতো ভেঙে পড়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ইংল‌্যান্ডের বিরুদ্ধে মুলতান টেস্ট ইনিংস ও ৪৭ রানে হারার পর তিনি বলেছেন, ‘‘ঘরের মাঠে কুৎসিত ভাবে আবার একটা টেস্ট আমাদের হারতে হল। ইংল‌্যান্ড টেস্ট জেতার একটা রাস্তা খুঁজে বার করতে পেরেছে। আমরা যা পারিনি।’’

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.