অনেকে বলেন গৌতম গম্ভীরের ‘প্রিয়পাত্র’ বলে নিয়মিত সুযোগ পান। তবে সাম্প্রতিক সময়ে অনেক উন্নতি করেছেন প্রসিদ্ধ কৃষ্ণ। তবে তিনি জানেন, এটাই যথেষ্ট নয়। সামনে ওয়ানডে বিশ্বকাপ আছে, টেস্ট দলেও ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তাই কৃষ্ণর শপথ, ‘আরও দশগুণ বেশি পরিশ্রম করতে হবে।’
আরও পড়ুন:
২৮ ওয়ানডেতে ৫০ উইকেট। উচ্চতার জন্য বাড়তি বাউন্স পান। আগামী বছর দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপ। মনে করা হচ্ছে, সেখানে ‘হিট অ্যান্ড ডেক’ সুবিধার জন্য প্রসিদ্ধকে নিয়মিত সুযোগ দেওয়া হচ্ছে। তবে পেসারের জীবনে চোট-আঘাতের অনিশ্চিয়তা বেশি। তাই মাটিতেই পা রাখতে চান প্রসিদ্ধ। তিনি বলছেন, “ওয়ানডে ফরম্যাট সবচেয়ে আকর্ষণীয়। আমার মতে এটা সবচেয়ে কঠিন ফরম্যাট। কারণ খেলার বিভিন্ন পর্যায়ের সঙ্গে মানিয়ে নিতে হয়। বিশেষ করে পাওয়ারপ্লে’তে। সেটাই আসল চ্যালেঞ্জ। আর খুব কম বোলারই আছে, যারা এটা ভালোভাবে করতে পারে।”
সেটা কীভাবে করতে হবে, তা ঠিক করে নিয়েছেন প্রসিদ্ধ। তিনি বলছেন, “দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপ বোলারদের জন্য সহায়ক হবে। এমনিতে এখন ৩০০, ৩৫০ রান হয়ে যায়। বোলার হিসেবে কাজ হল, সেটা আটকানো। তার জন্য বোলারকে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়।”
কিন্তু চোট-আঘাতের ঝুঁকি আছে। সেটার সঙ্গে কীভাবে মানিয়ে নেন? প্রসিদ্ধ বলছেন, “চোট পেলে হাত গুটিয়ে বলা হয়, ‘আমি কিছু করতে পারিনি। আমার সময় লাগবে।’ কিন্তু কামব্যাক করতে হলে মানসিক শক্তি দরকার। ফিট হওয়ার সময় আমি নিজেকে সবসময় বলি, আমাকে আরও দশগুণ ভালো করতে হবে। এই মানসিকতাটাই আসল।” উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। সেই দলে আছেন প্রসিদ্ধ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হিরো মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল
-
‘১৫ দিনের মধ্যে ফিরে আসুন’, দল ভাঙার পরও ‘গদ্দার’দের জন্য দরজা খোলা মমতার!
-
টিম ইন্ডিয়ায় ব্রাত্য! এবার অন্য ভারতীয় দলে এন্ট্রি ভুবনেশ্বরের, এই টুর্নামেন্টে দেবেন নেতৃত্ব