PSL 2026

টাকা বাড়াও নইলে…! আইপিএলের চালে বিপাকে নকভির পাক বোর্ড, প্লেয়ার ‘বিদ্রোহে’ বন্ধ পিএসএল?

পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি মুখে যতই 'প্রতিশোধে'র হুঙ্কার দিয়ে রাখুন না কেন, বাস্তবে পিছু হটতে বাধ্য হচ্ছে পাক বোর্ড। অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে পাকিস্তানে তেল সংকটের ফলে এমনিতেই পাক লিগে একাধিক বিধিনিষেধ জারি হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২৬, ১৯:০১

options
link
টাকা বাড়াও নইলে…! আইপিএলের চালে বিপাকে নকভির পাক বোর্ড, প্লেয়ার ‘বিদ্রোহে’ বন্ধ পিএসএল?
পিএসএল ট্রফি ও মহসিন নকভি। ফাইল ছবি

একের পর এক ক্রিকেটার পাকিস্তান সুপার লিগ (PSL 2026) ছেড়ে চলে আসছেন আইপিএলে। ক্রমশ জৌলুস কমছে পিএসএলের। কিন্তু এতেও রক্ষা নেই। এবার বিদেশি ক্রিকেটাররা আরও বড় দাবি নিয়ে হাজির! যা সামলাতে হিমশিম অবস্থা পাকিস্তান ক্রিকেট বোর্ডের। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি মুখে যতই ‘প্রতিশোধে’র হুঙ্কার দিয়ে রাখুন না কেন, বাস্তবে পিছু হটতে বাধ্য হচ্ছে পাক বোর্ড।

Advertisement

২৬ মার্চ থেকে শুরু হবে পিএসএল। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে পাকিস্তানে তেল সংকটের ফলে এমনিতেই পাক লিগে একাধিক বিধিনিষেধ জারি হয়েছে। আবার অনেক বিদেশি প্লেয়ার আইপিএলের ডাক পেয়ে ভারতে চলে আসছেন। জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানি কেকেআরে সই করেছেন। শ্রীলঙ্কার দাসুন শনাকাকে সই করাল রাজস্থান রয়্যালস। স্যাম কারানের জায়গায় তাঁকে নেওয়া হয়েছে। ক্যারিবিয়ান ক্রিকেটার গুদাকেশ মোতিও পিএসএল থেকে সরে দাঁড়িয়েছেন।

Advertisement

এবার জানা গিয়েছে, বহু ক্রিকেটার শেষ মুহূর্তে বেতন বাড়ানোর দাবি করছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে। পাশাপাশি আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যেও যুদ্ধ অব্যাহত। এই পরিস্থিতিতে পাক মুলুকে গিয়ে খেলা যথেষ্ট ঝুঁকির। তাই বেতন বাড়ানোর দাবি করছেন অনেকেই। যেখানে নকভি চুক্তিভঙ্গের জন্য হুমকি দিচ্ছেন, সেখানে বিদেশিদের বেতন বাড়ানোর দাবিতে বেশ চাপে পাক বোর্ড। তাদের এক সূত্র বলছেন, “পিসিবি’র এখন একমাত্র লক্ষ্য ঠিক সময়ে পিএসএল শেষ করা। তাই যাঁরা লিগ ছেড়ে গিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”

Advertisement

শাস্তি বলতে বড়জোর তাঁদের এক-দু’বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে। কিন্তু সেই শাস্তি দিলে ভবিষ্যতে আর কোনও তারকা পাকিস্তানে খেলতে আসবেন কি না সন্দেহ। কারণ পাকিস্তানের বদলে আইপিএল থেকে ডাক এলে অধিকাংশ ক্রিকেটারই চুক্তি ভাঙবেন। এদিকে জঙ্গিগোষ্ঠী জামাত-উল-আহরার বিদেশি প্লেয়ারদের হুমকি দিয়েছেন, পাকিস্তানে খেলতে এলেই জীবনের ঝুঁকি থাকবে। তবে এর মধ্যেই স্টিভ স্মিথ অস্ট্রেলিয়ায় খেলার জন্য পা রেখেছেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.