শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয় স্রেফ সময়ের অপেক্ষা। পঞ্চমদিন কত তাড়াতাড়ি ভারতীয় দল ম্যাচ জিততে পারে সেদিকে নজর ক্রিকেটপ্রেমীদের। কিন্তু শুভমান গিলদের মাথাব্যথা বাড়াচ্ছেন দলেরই ‘কামব্যাক’ তারকা রবীন্দ্র জাদেজা! চলতি সিরিজে লজ্জাজনক রেকর্ড গড়েছেন তিনি। তাও এক নয়, লজ্জার জোড়া নজির যোগ হয়েছে জাদেজার নামের পাশে। তারকা অলরাউন্ডারকে নিয়ে মুখ খুলেছেন ভারতীয় দলের স্পিন বোলিং কোচও।
আরও পড়ুন:
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম টেস্টের ফাঁকে জাদেজা বিস্ফোরক মন্তব্য করেছিলেন। বলে বসেন, “আমি কেরিয়ারের শুরুতে চার নম্বরে ব্যাট করতাম। রনজি, দলীপ বা প্রথম শ্রেণির ক্রিকেটে আমার ব্যাটিং গড় ৬০-র আশেপাশে। আমার বিশ্বাস ছিল, আমার মধ্যে সেই ক্ষমতা আছে। কিন্তু যখনই আমি ভারতীয় দলে এসেছি, তখন আমি পছন্দের ব্যাটিং নম্বর পাইনি। কখনও এমন পরিস্থিতি হয়েছে, যখন আমাকে ৮ বা ৯ নম্বরে ব্যাট করতে হয়েছে। আমি ড্রেসিংরুমে প্যাড পরে বসে আছি। আর দেখছি, দলের পেসার বোলিংয়ের জন্য পছন্দসই বল বেছে নিচ্ছে। এইসব দেখে আমার আত্মবিশ্বাস নষ্ট হয়েছে।”
ইতিমধ্যেই ক্রিকেটমহলের একাংশ ধরে নিয়েছে, জাদেজা আর খুব বেশি দিন ভারতীয় দলে নেই। এহেন পরিস্থিতিতে লজ্জার জোড়া রেকর্ড গড়ে নিজের অবস্থা আরও সঙ্গীণ করে ফেলেছেন জাড্ডু। গত পাঁচ বছরে ৮৮টি নো বল করেছেন তিনি। বোলারদের মধ্যে এটাই সবচেয়ে বেশি সংখ্যক নো বল। দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের নোমান আলি। একইসঙ্গে, গত তিন বছরে ২২টি রিভিউ ভুল নিয়েছেন জাড্ডু। আম্পায়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বারবার ভুল প্রমাণিত হয়েছেন তিনি।
সাংবাদিক সম্মেলনেও জাদেজাকে নিয়ে প্রশ্নের মুখে পড়েন ভারতীয় দলের স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে। চলতি টেস্টে চারটি নো বল করেছিলেন জাড্ডু। অন্যান্য স্পিনারদের মধ্যেও এই প্রবণতা দেখা যাচ্ছে। সেই প্রসঙ্গে সাইরাজ বলেন, এই ভুল শুধরে নিতে চেষ্টা করছেন ক্রিকেটাররা। উইকেট তোলার জন্য অতিরিক্ত চেষ্টা করতে গিয়েই এমনটা হচ্ছে বলে সাইরাজের মত। তবে মজার ছলে তাঁর মত, টেস্টেও যদি নো বলে ফ্রি হিটের ব্যবস্থা থাকে তাহলে ভয়ে আর বোলাররা নো বল করবেন না!
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের