চলতি বছরের জুন-জুলাই মাসে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026)। তার দু’মাস আগে বিরাট ঘোষণা আইসিসি’র। এক ধাক্কায় অনেকটা বাড়ল পুরস্কার মূল্য। গতবারের থেকে অনেকটা বেড়ে এবার মোট পুরস্কার মূল্য হয়েছে প্রায় ৮২ কোটি টাকা। আজ পর্যন্ত মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই সর্বোচ্চ পুরস্কার মূল্য। যা পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট অর্থের অনেকটাই কাছাকাছি।
আরও পড়ুন:
এবার বিশ্বকাপ হবে ১২টি দলের। ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত চলবে মহারণ। গতবার চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। এই ট্রফি এখনও অধরা ভারতের। ওয়ানডে বিশ্বকাপ জেতার পর এবার অধরা টি-টোয়েন্টি খেতাব জয়ের জন্য ঝাঁপাবেন হরমনপ্রীত কৌর-স্মৃতি মন্ধানারা।
সম্প্রতি আইসিসি থেকে ঘোষণা করা হয়েছে, বিশ্বকাপের মোট পুরস্কার মূল্য ৮৭ লক্ষ ৬৪ হাজার ৬১৫ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৮১ কোটি ৮৩ লক্ষ টাকা। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ২১ কোটি টাকা। রানার্সরা পাবে ১০ কোটি ৯০ লক্ষ টাকা। দুই সেমিফাইনালিস্ট পাবে ৬ কোটি ৩০ লক্ষ টাকা করে। গ্রুপ স্টেজে প্রতি ম্যাচ জয়ে ২৯ লক্ষ টাকা করে পাবে দলগুলো। বিশ্বকাপে শুধু অংশগ্রহণ করলেই ২ কোটি ৩১ লক্ষ টাকা করে পাবে প্রতিটি দল। সেখানে ২০২৪-এর টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট পুরস্কার মূল্য ছিল ৭৫ লক্ষ মার্কিন ডলার।
উল্লেখ্য, গতবছর ভারতের মাটিতে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের মোট পুরস্কার মূল্য ছিল ১৩.৮৮ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১২২ কোটি টাকা। অন্যদিকে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট পুরস্কার মূল্য ছিল ১২০ কোটি টাকা। যেখানে চ্যাম্পিয়ন দল ভারত পায় ২৭.৪৮ কোটি টাকা। এবার মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরস্কার মূল্য বৃদ্ধি নিয়ে আইসিসি’র সিইও সংযোগ গুপ্ত বলেন, “মহিলদের ক্রিকেট দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এবার ১২ দলের বিশ্বকাপ হবে। তার মধ্যে রেকর্ড পুরস্কার মূল্য বুঝিয়ে দিচ্ছে আমরা ক্রিকেটকে আরও ছড়িয়ে দিতে দায়বদ্ধ।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কোভিড থাবা বসাতেই জেগে উঠেছে আপনার শরীরের ঘুমন্ত ভাইরাস! নতুন গবেষণায় বড় ইঙ্গিত
-
‘মহাত্মা গান্ধীর বিরুদ্ধেও মামলা করুন’, বন্দে মাতরম বিতর্কে বিজেপিকে তোপ খাড়গের
-
ধর্ম নয় সংস্কারে মেলায় মন, শিব-সাক্ষী রেখে কোন নতুন অধ্যায়ের ইঙ্গিত যশ-নুসরতের?
-
এনডিতে যোগ দিচ্ছেন ককরোচ পার্টির অভিজিৎ দীপকে? চাঞ্চল্যকর মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
-
সুথারের ঘূর্ণিতেও ভারতের টেস্ট জয়ের পথে বাধা দুই অঙ্ক! শ্রীলঙ্কায় পিছু ছাড়ল না বিতর্কও