Rohit Sharma Virat Kohli

মেসি পেরেছে, রোহিত-বিরাট কেন নয়? বিশ্বকাপের আগে গম্ভীরকে ‘চ্যালেঞ্জ’ বিজেপি সাংসদের

৩৯ বছর বয়সে দাপুটে ফর্মে বিশ্বকাপ খেলেছেন লিওনেল মেসি। সদ্যসমাপ্ত ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্যের অনেকটাই এসেছে তাঁর পায়ের জাদুতে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৬, ১৯:৪১

options
link
মেসি পেরেছে, রোহিত-বিরাট কেন নয়? বিশ্বকাপের আগে গম্ভীরকে ‘চ্যালেঞ্জ’ বিজেপি সাংসদের
আগামী বছর বিশ্বকাপের দলে রো-কোর জায়গা হবে কিনা, সেই নিয়ে ক্রিকেটমহলে জোর চর্চা।

৩৯ বছর বয়সে দাপুটে ফর্মে বিশ্বকাপ খেলেছেন লিওনেল মেসি। সদ্যসমাপ্ত ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্যের অনেকটাই এসেছে তাঁর পায়ের জাদুতে। একবারও সমালোচকরা প্রশ্ন তুলতে পারেননি এলএমটেনের পারফরম্যান্স নিয়ে। তাহলে একই ইস্যুতে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে এত প্রশ্ন কেন? বিশ্বকাপের দলে তাঁদের জায়গা হবে কিনা সেই নিয়ে এত সংশয় কেন?

Advertisement

আগামী বছর বিশ্বকাপের দলে রো-কোর জায়গা হবে কিনা, সেই নিয়ে ক্রিকেটমহলে জোর চর্চা। তার মধ্যেই মেসির উদাহরণ টেনে মুখ খুললেন হরভজন সিং। একটি পডকাস্টে তিনি বলেন, “খেলোয়াড় যেই হোন না কেন, তার পারফরম্যান্স যাচাই করা উচিত, বয়স নয়। বিরাটের ৩৯ বছর বয়স হতে পারে কিন্তু মাঠে নেমে ২০ বছরের তরুণদের হারিয়ে দেয়। মেসিকেই দেখুন নাম, ৩৯ বছর বয়স হলেও পাঁচজন মিলে ওকে আটকাতে পারে না। কোনও খেলোয়াড়ের যদি সেই ফিটনেস এবং দক্ষতা থাকে তাহলে বুঝতে হবে বয়স নয়, বিচার হওয়া উচিত স্কিলের নিরিখে।”

Advertisement

জোড়া বিশ্বকাপজয়ী স্পিনার আরও বলেন, “ফিটনেসকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। কিন্তু শেষ কথা বলবে পারফরম্যান্স। স্রেফ পারফরম্যান্সে ভিত্তিতেই দলে জায়গা পাওয়া উচিত। তাই বিরাট এবং রোহিত যদি রান পায়, শ্রেয়স আইয়ার বা যশস্বী জয়সওয়ালের মতো ফিট থাকতে পারে, তাহলে তো এত প্রশ্ন ওঠার কোনও কারণ নেই।” নাম না করে গৌতম গম্ভীরকে উদ্দেশ্য করে ভাজ্জির মত, ৩০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে বিরাট-রোহিতের। তাই বিশ্বকাপের মতো মঞ্চে তাঁদের অবশ্যই খেলানো উচিত।

Advertisement

ক্রিকেটমহলের একাংশ মনে করেন, দুই মহাতারকার এবার অবসর নেওয়া উচিত। ভাজ্জির মতে, রো-কো নিজেই বুঝতে পারবেন কখন তাঁদের থামতে হবে। কারণ প্রত্যেক খেলোয়াড়ই একটা সময়ে উপলব্ধি করতে পারেন, কোন সময়ে সরে দাঁড়াতে হবে। উল্লেখ্য, টি-২০ এবং টেস্ট থেকে ইতিমধ্যেই সরে দাঁড়িয়েছেন বিরাট এবং রোহিত। দু’জনেই স্রেফ ওয়ানডে খেলেন। ক্রিকেটপ্রেমীরা মনে করেন, ২০২৭ বিশ্বকাপ জেতার স্বপ্নটুকু আঁকড়ে ধরেই এখনও বাইশ গজের লড়াই চালিয়ে যাচ্ছেন দুই মহাতারকা। কিন্তু বিশ্বকাপে নামার সুযোগটুকু তাঁদের দেওয়া হবে তো?

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.