সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেঞ্চুরিয়নের বদলা কেপটাউনে নিল ভারত। সেই সঙ্গে দুম্যাচের সিরিজে সমতাও ফিরিয়ে আনল টিম ইন্ডিয়া। ভারতীয় শিবিরে খুশির আমেজ। কিন্তু ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) রেগে অগ্নিশর্মা।
কারণ ভারতে খেলতে নেমে পিচ এহেন আচরণ করলে ‘গেল গেল’ রব ওঠে। সেই জায়গায় কেপটাউনে এক দিনে ২৩টি উইকেট পড়ল। টেস্ট ম্যাচ শেষ হয়েছে মাত্র দেড় দিনে। তা নিয়ে অবশ্য মাথাব্যথা নেই রোহিতের। তিনি বরং পিচ নিয়ে আইসিসি-র দ্বিচারিতাকে দুষেছেন।
ভারতের স্পিন সহায়ক পিচ নিয়ে অতীতে বারংবার প্রশ্ন উঠেছে। সময়ের আগেই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় ভারতের একাধিক পিচ টেস্ট ম্যাচ খেলার কতটা যোগ্য, তা নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক বিশেষজ্ঞ।
[আরও পড়ুন: আইসিসির ওয়ানডে বর্ষসেরা মনোনয়ন, চার ক্রিকেটারের মধ্যে তিনজনই ভারতীয় ]
গত বছর বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট শেষে ইন্দোরের পিচকে আর পাঁচটি মধ্যমানের পিচের থেকেও খারাপ রেটিং দেওয়া হয়েছিল আইসিসির তরফে। দিনকয়েক আগে বিশ্বকাপ ফাইনাল আয়োজন করা আমদাবাদের পিচকেও সাধারণ মানের রেটিং দেওয়া হয়। কেপটাউনে জিতে সেই কথা মনে করিয়ে দিতে ভোলেননি ভারতীয় অধিনায়ক রোহিত। হিটম্যান বলেন, ”এই ম্যাচ কোন পিচে খেলা হল, তা তো আমরা সকলেই দেখলাম। এই ধরনের পিচে খেলতে আমার ব্যক্তিগতভাবে কোনও সমস্যা নেই। তবে এরপর ভারতের পিচ নিয়ে যেন কেউ কোনও কথা বলতে না আসে। এরপর আর ভারতের পিচ নিয়ে কারওর কথা বলা মানায় না।”
[আরও পড়ুন: ধোনিকে ছুঁয়ে ইতিহাস গড়লেও খুশি নন রোহিত! কিন্তু কেন?]
সর্বশেষ খবর
-
শেষদিনও ‘নিষ্ফলা’ লোকসভা, বন্দে মাতরমের সুরে মুলতুবি অধিবেশন! মোদিকে নিয়ে বিতর্কিত স্লোগান বিরোধীদের
-
২০০ কোটির মালিক টুলুর খোঁজে গ্রামে গ্রামে মাইকিং পুলিশের, বাড়িতেও লাগানো হল নোটিস
-
অভয়াকাণ্ড নিয়ে জয়াপ্রদার সিনেমার চুক্তি বাতিল পরিবারের, শঙ্কুদেব বললেন, ‘তৃণমূলের থেকে টাকা খেয়েছিল?’
-
বদলের বাংলায় চালু আয়ুষ্মান ভারত, কলকাতায় রবিবারই মেগা কর্মসূচিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা
-
এনআরএসে রহস্যমৃত্যু কর্মরত নার্সের! হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার দেহ