ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডের পরই দুশ্চিন্তা! আচমকা বাস থেকে পড়ে গেলেন রোহিত শর্মা (Rohit Sharma)। আশপাশে থাকা লোকেরা তাঁকে তুলে ধরেন। সব দেখে উদ্বেগ সতীর্থ বিরাট কোহলির চোখে-মুখে। চিন্তায় সমর্থকরাও। ঠিক কী ঘটল তিরুঅনন্তপুরমে ম্যাচের পর?
আরও পড়ুন:
প্রথম ওয়ানডেতে নজরে ছিল রো-কো’র কামব্যাক। এর মধ্যে কোহলি সেঞ্চুরি করেছেন। রোহিত শুরুটা ভালোই করেছিলেন। কিন্তু ৩২ রানে আউট হন। তবে গিল-কোহলি জুটিতে ভারত সহজেই ম্যাচ জেতে। এরপর গোটা দল স্টেডিয়াম থেকে হোটেলে ফিরে আসে। দলের অনেকেই বাস থেকে নেমে হোটেলের মূল দরজায় চলে গিয়েছিল। এরপর রোহিত নামছিলেন। কিন্তু আচমকাই পা পিছলে ভারসাম্য হারান। বাসের পা-দানিতে পিছলে সোজা নিচে এসে পড়েন।
আচমকা পা পিছলে উঠতে সমস্যায় পড়েছিলেন রোহিত। একটু পরে ধাক্কা সামলে নেন। আশপাশে থাকা পুলিশ ও অন্যান্য স্টাফরা তাঁকে তুলে ধরেন। তখন দেখা যায়, পায়ে হাত বোলাচ্ছেন। যদিও বিসিসিআই থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি রোহিত কোনও চোট পেয়েছেন কি না। এই ঘটনা দলের অনেকেই খেয়াল করেননি। সকলেই হোটেলে ঢুকতে ব্যস্ত ছিলেন। কিন্তু বিরাট কোহলির চোখ এড়ায়নি। তিনি মূল দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন। পরে হাত দিয়ে রোহিতের দিকে ইশারা করেন।
পরের ওয়ানডে গুয়াহাটিতে। কেরল থেকে ইতিমধ্যে অসমের উদ্দেশ্যে রওনা দিয়েছে টিম ইন্ডিয়া। বিমানবন্দরে হাসিমুখে ছবিও তোলেন। ভক্তরা তাই উদ্বেগে, আদৌ রোহিত পরের ম্যাচে খেলার অবস্থায় আছেন কি না।
Rohit Sharma from the Bus
While returning to the hotel after winning the first ODI against the West Indies, Rohit Sharma slipped badly on the stairs of the team bus.
– Everyone was celebrating India’s win, but Virat Kohli was to see Rohit. pic.twitter.com/T01Lf4tJsb
— Mukku (@Cric_Mukku) September 28, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হিরো মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল
-
‘১৫ দিনের মধ্যে ফিরে আসুন’, দল ভাঙার পরও ‘গদ্দার’দের জন্য দরজা খোলা মমতার!
-
টিম ইন্ডিয়ায় ব্রাত্য! এবার অন্য ভারতীয় দলে এন্ট্রি ভুবনেশ্বরের, এই টুর্নামেন্টে দেবেন নেতৃত্ব