Sahibzada Farhan

স্মিথকে আউটের চেষ্টা সতীর্থ সাহিবজাদারই, বাবরের ‘অপমানের’ বদলা নিতে পাক লিগে এ কী কাণ্ড!

মাস তিনেক আগে বাবরকে 'অপমান' করেছিলেন স্মিথ। তখন বিগ ব্যাশ লিগে একদলে খেলতেন বাবর আজম ও স্টিভ স্মিথ। এবার সাহিবজাদা ফারহান একই ঘটনা ঘটালেন পিএসএলে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ১৯:৩৯

options
link
স্মিথকে আউটের চেষ্টা সতীর্থ সাহিবজাদারই, বাবরের ‘অপমানের’ বদলা নিতে পাক লিগে এ কী কাণ্ড!

রান নিতে গিয়ে তালমিলের অভাব। সাহিবজাদা ফারহানের ডাকে স্টিভ স্মিথ আরেকটু হলেই রানআউট হয়ে যেতেন। এরকম ঘটনা তো ঘটতেই পারে। কিন্তু পাকিস্তান সুপার লিগের এই ঘটনা নিয়ে চর্চা কেন? কারণ, নেটিজেনরা মনে করছেন বাবর আজমের সঙ্গে যা হয়েছিল, তার প্রতিশোধ নিয়েছেন সাহিবজাদা।

Advertisement

পাক লিগে মুলতান সুলতানের হয়ে খেলেন সাহিবজাদা ও স্মিথ। কোয়েটা গ্ল্যাডিয়েটার্সের বিরুদ্ধে রান তাড়ায় ওপেনে নামেন দু’জনে। ম্যাচের তৃতীয় ওভারে স্মিথ একটি শট মারার পর সাহিবজাদা তাঁকে রান নিতে ডাকেন। অজি ব্যাটার এগিয়েও আসেন। কিন্তু সাহিবজাদা একটু পরে তাঁকে ফিরে যেতে বলেন। তাতে বেশ ক্ষুব্ধ হন স্মিথ। মাঝ ক্রিজেই হতাশা উগরে দেন। তারপরই দ্রুত নিজের জায়গায় ফিরে আসেন। অল্পের জন্য রানআউট হননি।

Advertisement

এই ঘটনার পর ক্রিকেটভক্তরা ফিরে যাচ্ছেন মাস তিনেক আগে। তখন বিগ ব্যাশ লিগে একদলে খেলতেন বাবর আজম ও স্টিভ স্মিথ। সেখানে একটি ম্যাচে বাবর লাগাতার ডট বল খেলছিলেন। ওভারের শেষ বলে তিনি এক রান নিতে চেয়েছিলেন। কিন্তু বাবরের ‘টেস্ট ব্যাটিংয়ে’ হতাশ স্মিথ রান নিতে চাননি। পরের ওভারে স্মিথ ব্যাট করতে এসে পরপর চারটি ছয় মারেন। শেষ পর্যন্ত ৪২ বলে সেঞ্চুরি করেন। দলও পাঁচ উইকেটে জেতে। পরের ওভারেই ব্যাট করতে আসেন বাবর। আর ওভারের প্রথম বলেই আউট।

নেটিজেনদের দাবি, পিএসএলে ওই ঘটনার প্রতিশোধ নিয়েছেন সাহিবজাদা। বিগ ব্যাশে যেমন শেষ ওভারে বাবরকে রান নিতে দেননি স্মিথ। এবার সাহিবজাদা সেটাই করলেন। যদিও এখানে একটা পার্থক্য আছে। বিগ ব্যাশে বাবর ব্যর্থ হয়েছিলেন। কিন্তু স্মিথ হাফসেঞ্চুরি করে মুলতানকে জেতান।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.