সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা আলি খানের সঙ্গে শুভমান গিলের প্রেমের গুঞ্জন নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। মাসখানেক আগে এক রেস্তরাঁর দুই তারকাকে দেখে জোর গুঞ্জন শুরু হয়। শুধু তাই নয়, ম্যাচ চলাকালীন শুভমানের উদ্দেশে গ্যালারি থেকে ভক্তদের ‘সারা আলি খান জপ’ নেটদুনিয়াতেও ভাইরালও হয়। তবে এবার সম্ভবত প্রেমভঙ্গ হয়েছে।
যদিও সম্পর্ক নিয়ে দুই তারকাই মুখে কুলুপ এঁটেছিলেন। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টা এড়িয়েও যাননি ক্রিকেট তারকা। একাধিকবার সারা-শুভমানকে একসঙ্গে দেখাও গিয়েছে। সেই থেকেই নবাবকন্যার সঙ্গে বাইশগজ তারকার প্রেমের খবর রটে যায়।
[আরও পড়ুন: ‘এই কাজটা ধোনি করলে…’, রোহিতের নেতৃত্ব নিয়ে চাঞ্চল্যকর দাবি গাভাসকরের]
এসবের মাঝেই শোনা যায়, শচীন তেণ্ডুলকর-কন্যা সারা তেণ্ডুলকরের প্রেমে মজেছেন শুভমান। সেই কারণেই কি বিচ্ছেদ আরেক সারার সঙ্গে? সেই উত্তর অধরা থাকলেও সমাজ মাধ্যমে মিলল বড়সড় ইঙ্গিত। ইনস্টাগ্রামে একে-অপরকে আনফলো করলেন সারা আলি খান ও শুভমান গিল।
সূত্রের খবর, সারা-শুভমানের বিচ্ছেদ হয়েছে। আগে একে-অপরকে ইনস্টাগ্রামে অনুসরণ করলেও এখন দু’জনেই আনফলো করে দিয়েছেন।
[আরও পড়ুন: বিশ্বকাপের ইডেনে হয়তো ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ, সঙ্গে আরও তিন]
সর্বশেষ খবর
-
হিরো মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল
-
‘১৫ দিনের মধ্যে ফিরে আসুন’, দল ভাঙার পরও ‘গদ্দার’দের জন্য দরজা খোলা মমতার!
-
টিম ইন্ডিয়ায় ব্রাত্য! এবার অন্য ভারতীয় দলে এন্ট্রি ভুবনেশ্বরের, এই টুর্নামেন্টে দেবেন নেতৃত্ব