Shane Warne

রাজস্থান রয়্যালস বিক্রিতে ৪৫০ কোটি আয় প্রয়াত শেন ওয়ার্নের পরিবারের, কোন গোপন চুক্তিতে?

১৫ হাজার কোটি টাকার বেশি মূল্যে বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালস। যার সুবাদে ৪৫০ কোটি টাকা ঢুকবে প্রয়াত ক্রিকেটার শেন ওয়ার্নের পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। নেপথ্যে এক গোপন চুক্তি। যার জেরে প্রথমবার আইপিএল জয়ী অধিনায়কের পরিবার এখনও লাভবান হচ্ছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ১৩:০১

options
link
রাজস্থান রয়্যালস বিক্রিতে ৪৫০ কোটি আয় প্রয়াত শেন ওয়ার্নের পরিবারের, কোন গোপন চুক্তিতে?
রাজস্থান রয়্যালসের জার্সিতে শেন ওয়ার্ন। ফাইল ছবি

১৫ হাজার কোটি টাকার বেশি মূল্যে বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালস। যার সুবাদে ৪৫০ কোটি টাকা ঢুকবে প্রয়াত ক্রিকেটার শেন ওয়ার্নের (Shane Warne) পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। নেপথ্যে এক গোপন চুক্তি। যার জেরে প্রথমবার আইপিএল জয়ী অধিনায়কের পরিবার এখনও লাভবান হচ্ছে।

Advertisement

বল হাতে ম্যাজিক দেখাতেন ওয়ার্ন। কিন্তু অজি কিংবদন্তির ম্যাজিক ছিল হিসেবনিকেশেও। যখন ২০০৮ সালে আইপিএল শুরু হয়, তখন রাজস্থান রয়্যালস তাঁকে অধিনায়ক করে। সেই সময় ওয়ার্ন চুক্তির মধ্যে একটি শর্ত রাখেন। যার কারণে সম্প্রতি রাজস্থান রয়্যালস বিক্রি হয়ে যাওয়ায় ৪৫০ কোটি টাকা পাচ্ছে কিংবদন্তি স্পিনারের পরিবার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০০৮ সালে তাঁকে শুধু অধিনায়কের মর্যাদা দেওয়া হয়নি। পাশাপাশি সমস্ত ক্রিকেটীয় পরিকল্পনার প্রধান করা হয়। সেই চুক্তি অনুযায়ী, যত বছর তিনি খেলবেন, তত বছর তাঁকে .৭৫ শতাংশ মালিকানা দেওয়া হত। রাজস্থানে তিনি ৪ বছর খেলেছেন। তাই ওয়ার্নের মালিকানা হয় প্রায় ৩ শতাংশ। অর্থাৎ ১৫ হাজার কোটি টাকায় বিক্রি হওয়ায় ওয়ার্নের পরিবার ৪৫০ কোটি টাকা পাচ্ছে।

Advertisement

২০২২ সালে প্রয়াত হন অজি স্পিনার। তার আগে একটি সাক্ষাৎকারে ওয়ার্ন বলেছিলেন, “আমার চুক্তি অনুযায়ী, আমাকে অধিনায়ক, কোচ হতে বলেছিল। পাশাপাশি বলেছিল, যেভাবে খুশি আমি দল চালাতে পারি। আসলে আমিই ছিলাম সব কিছুর কেন্দ্রবিন্দু।” ২০২৬-র আইপিএলের পর ওয়ার্নের পরিবারের অধিকার থাকবে নিজেদের অংশ বেচে টাকা তুলে নেওয়ার। তবে তার জন্য বিসিসিআইয়ের অনুমতি নিতে হবে।

মনোজ বাদালেরর হাত থেকে এবার রাজস্থানের মালিকানা যাচ্ছে কাল সোমানির হাতে। যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগদের ফ্র্যাঞ্চাইজির দাম উঠল ১৫ হাজার ৩০০ কোটি টাকা। কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম রাজস্থান রয়্যালস কেনার জন্য ১.৬৩ বিলিয়ন অফার দিয়েছিল। যার ভারতীয় বাজারে মূল্য ১৫ হাজার ৩০০ কোটি টাকা। সেই অফার গ্রহণ করেছে রাজস্থান বোর্ড।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.