সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুজনেই আইপিএলের সফলতম অধিনায়ক। একজনের ঝুলিতে যদি পাঁচটি ট্রফি হয়, তো আরেকজনের ছটি। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন দুই ভারতীয়ই। দুজনের নাম যে, মহেন্দ্র সিং ধোনি আর রোহিত শর্মা, সেটা নতুন করে বলার প্রয়োজন পড়ে না। কিন্তু যদি প্রশ্ন করা যায়, এদের মধ্যে কে পছন্দের অধিনায়ক? নিশ্চয়ই ধন্ধে পড়বেন ভারতের ক্রিকেটভক্তরা। এবার সেই ‘গুগলি’র সামনে পড়লেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডারও।
চলতি বছরে রোহিত শর্মার অধীনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। এর আগে একবারই এই ট্রফি জিতেছিল। সেটা ধোনির অধীনে। আর এবার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারান রোহিতরা। ফাইনালে ১৬ বলে ২৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শিবম দুবে। তার আগে আইপিএলেও দুরন্ত ফর্মে ছিলেন। সেখানে তিনি আবার ধোনির অধীনে চেন্নাই সুপার কিংসে খেলেছেন।
এদের মধ্যে প্রিয় অধিনায়ক কে? সেই প্রশ্নের মুখে পড়তে হল শিবমকে। সেই সময় পাশে ছিলেন রোহিত-সূর্যকুমাররাও। তাঁদের মনে হয়েছিল, এই প্রশ্নে ফেঁসে যাবেন শিবম। কিন্তু স্পিন বোলারের সামনে যেরকম বিধ্বংসী খেলেন তিনি, এই প্রশ্নেরও উত্তর দিলেন সেভাবেই। সোজা মাঠের বাইরে বল পাঠালেন। তাঁর স্পষ্ট উত্তর, “যখন যে দলের হয়ে খেলি, তখন সেই দলের অধিনায়ক সেরা। চেন্নাইয়ের হয়ে খেলার সময় ধোনি সেরা। আর ভারতের হয়ে খেললে রোহিত।”
শিবমের উত্তর শুনে খোঁচা দেওয়ার সুযোগ ছাড়েননি রোহিত। তিনিও পালটা বলেন, “উত্তরটা আগে থেকে ভেবে এসেছিলি নাকি?” তবে ধোনি এখন আর সিএসকে-র অধিনায়ক নন। অন্যদিকে চোটের জন্য বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও খেলছেন না শিবম। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে তিলক বর্মাকে।
সর্বশেষ খবর
-
রাখে হরি মারে কে! ৯ দিন কাদামাটির স্তূপে চাপা পড়েও জীবিত অবস্থায় উদ্ধার নেপালের ২
-
ডকিং পোলে তীব্র ধাক্কা, শ্রীনগর বিমানবন্দরে দুর্ঘটনাগ্রস্ত ইন্ডিগোর বিমান, কেমন আছেন যাত্রীরা?
-
‘এমন কিছু সৃষ্টি করে যেতে হবে’, উত্তমকুমার ফিল্ম সেন্টারের শিলান্যাস করে আর কী বললেন মুখ্যমন্ত্রী?
-
হিংলো নদীতে ভাঙন, দুবরাজপুরে নদী গর্ভে ১৮টি বাড়ি! প্লাবিত ঘাটালে চলছে নৌকা
-
ভারতীয় সংস্থার সঙ্গে অস্ত্রচুক্তিতে বড়সড় দুর্নীতি, ইস্তফা দিলেন ইউরোপের ছোট্ট দেশের প্রতিরক্ষামন্ত্রী