দু’দিন আগেই পরশ ডোগরা এবং আবদুল সামাদের একটা দুরন্ত পার্টরানশিপ অপেক্ষা বাড়িয়েছে বাংলার। রনজি সেমিফাইনালের তৃতীয় দিনে জম্মু-কাশ্মীরের লোয়ার অর্ডারে আকিব নবি এবং যুধবীর সিংয়ের জুটিও যেন সেই পথে চলছিল। হঠাৎই মহম্মদ শামির (Mohammed Shami) একটা দূরন্ত ডেলিভারি ছিটকে দিল যুধবীরের স্টাম্প। কিছুক্ষণের মধ্যে একই পরিণতি হল আকিবেরও।
আরও পড়ুন:
কল্যাণীতে মঙ্গলবার জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে বাংলা প্রথম ইনিংসে যে ২৬ রানের লিড পেয়েছিল, তার নেপথ্যে ছিলেন এক এবং একমাত্র মহম্মদ শামি। ৯০ রানে ৮ উইকেট নিয়ে যিনি শুধু প্রতিপক্ষকে গুড়িয়ে দিলেন না, প্রথম শ্রেণির কেরিয়ারে নিজের সেরা বোলিংটাও করলেন। বঙ্গ পেসারের এমন বোলিংয়ে মুগ্ধ সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)।

এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রাক্তন ভারত অধিনায়ক বলছিলেন, “শামি পুরো মরশুমেই ধারাবাহিকভাবে পারফর্ম করেছে। সেমিফাইনালেও তো আটটা উইকেট নিল। তারপরও জাতীয় দলের বাইরে। জাতীয় নির্বাচকরা ঘুরে ঘুরে ম্যাচ দেখছে। জানি না শামিকে নিয়ে নতুন করে দেখার কী আছে?” বস্তুত জাতীয় দলের জার্সিতে সেই ২০২৩ সাল থেকেই ব্রাত্য শামি। মাঝে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডাক পেলেও ফের বাদ পড়তে হয়েছে। এত দীর্ঘ সময় তাঁকে কেন জাতীয় দলের বাইরে রাখা হচ্ছে, সে প্রশ্নে হতবাক অনেকেই। সেই তালিকায় নাম লেখালেন সৌরভও।
তবে এদিন দ্বিতীয় ইনিংসে বাংলা দলের ব্যাটিং ব্যর্থতায় হতাশ সৌরভ। স্পষ্টই জানিয়েছেন, ৯৯ রানে অলআউট হওয়া মেনে নেওয়া যায় না। পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পারফরম্যান্সে খুশি তিনি। যদিও মনে করছেন, টিম ইন্ডিয়ার আসল লড়াই শুরু হবে সুপার এইট পর্ব থেকে। যা শুরু ২২ ফেব্রুয়ারি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?