South African Cricketer

অর্ধেক ম্যাচ খেলেই বিমানে, এক দেশ ছেড়ে অন্য দেশের লিগে পাড়ি সানরাইজার্সের প্রাক্তনীর

ম্যাচের বাকি সময় ১০ জনে খেলতে হয় তাঁর দলকে। শেষমেশ ম্যাচও হারেন তাঁরা। ক্রিকেট মাঠে কতরকম অদ্ভুত ঘটনা ঘটে। কিন্তু এরকম ঘটনা সম্ভবত প্রথমবার ঘটল। তাও আবার মহাগুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচের সময়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩১, ২০২৬, ১৬:৪৭

options
link
অর্ধেক ম্যাচ খেলেই বিমানে, এক দেশ ছেড়ে অন্য দেশের লিগে পাড়ি সানরাইজার্সের প্রাক্তনীর
বেয়ার্স সোয়েনপোল। ফাইল ছবি

বিমান ধরতে হবে বলে ম্যাচ ছেড়েই রওনা দিলেন ক্রিকেটার। ম্যাচও হারল তাঁর দল। ক্রিকেট মাঠে কতরকম অদ্ভুত ঘটনা ঘটে। কিন্তু এরকম ঘটনা সম্ভবত প্রথমবার ঘটল। তাও আবার মহাগুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচের সময়। দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার বেয়ার্স সোয়েনপোলের কাণ্ডে হতবাক ক্রিকেটদুনিয়া। যিনি একসময় সানরাইজার্স কেপটাউনে খেলতেন। 

Advertisement

ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া প্রভিনশিয়াল ওয়ানডে চ্যালেঞ্জ কাপের ফাইনালে। রবিবার ওই ফাইনালে মুখোমুখি হয়েছিল সোয়েনপোলের লায়ন্স ও টাইটান্স। আগে ব্যাট করে ৫০ ওভারে ২৪৮ রান করে লায়ন্স। অর্থাৎ বেয়ার্সের উপর ছিল মহাদায়িত্ব। সেই কাজ কিন্তু ভালোভাবেই সামলান বেয়ার্স। নিজের ১০ ওভারে ৪৪ রান দিয়ে ৩ উইকেট নেন। দুই ওভার মেডেনও দেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু তারপরই ম্যাচ ছেড়ে বেরিয়ে যান বেয়ার্স। ইংল্যান্ডের ফ্লাইট ধরার জন্য রওনা দেন তিনি। তখনও জিততে হলে টাইটান্সের প্রয়োজন ৬০ রান, হাতে ছিল ৫ উইকেট। সাধারণত, কোনও প্লেয়ার মাঠের বাইরে গেলে বিকল্প প্লেয়ারকে ফিল্ডিং করার সুযোগ দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে বেয়ার্সের মাঠ ছাড়ার উপযুক্ত কারণ দেখাতে পারেনি লায়ন্স। তাই বদলি ফিল্ডার নামাতে দেননি আম্পায়াররা। পরের ৭ ওভার ১০ জনে খেলতে হয় লায়ন্সকে। এই সুযোগ কি টাইটান্স ছাড়ে? এক বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় তারা। সেই সঙ্গে ওয়ানডে কাপ চ্যাম্পিয়নও হয়।

Advertisement

কিন্তু কেন খেলা ছেড়ে বেরিয়ে গেলেন বেয়ার্স? কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার জন্য ইংল্যান্ডের বিমান ধরতে রওনা দেন ২৭ বছর বয়সি ক্রিকেটার। কাউন্টিতে উর্স্টারশায়ারের হয়ে খেলার কথা। তবে এই ঘটনা সতীর্থরাও জানতেন না। একেবারে শেষ মুহূর্তে গিয়ে কোচকে জানান। তখন বিষয়টা হাতের বাইরে চলে গিয়েছে। এই ঘটনায় বেয়ার্সের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে লায়ন্স কর্তৃপক্ষ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.